বাবার মৃত্যুতে মাঠের বাইরে মেসি, মন্টেরের কাছে হার মায়ামির

একজন সন্তান হারিয়েছেন তাঁর জীবনের সবচেয়ে বড় আশ্রয়কে। আর ফুটবল হারিয়েছে এমন এক মানুষকে, যিনি নেপথ্যে থেকে গড়ে দিয়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের পথ।

শনিবার বাবা হোর্হে মেসিকে হারিয়েছেন লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন হোর্হে। বাবার মৃত্যুর শোকে মাঠে নামেননি মেসি। আর তাঁকে ছাড়া লিগস কাপের ম্যাচে মন্টেরের কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি।

মেসির অনুপস্থিতি ম্যাচ শুরুর আগেই অনুভূত হয়েছে মায়ামির নু স্টেডিয়ামে। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে হোর্হে মেসির নাম। মায়ামির খেলোয়াড়েরা মাঠে নামেন কালো আর্মব্যান্ড পরে।

ম্যাচের ১০ মিনিটে, যে ১০ নম্বর জার্সি মেসির পরিচয়ের সঙ্গে মিশে গেছে, সেই মুহূর্তটিও হয়ে ওঠে আবেগঘন। গ্যালারিজুড়ে সমর্থকেরা মেসির নামে স্লোগান দেন, উড়তে থাকে পতাকা। একটি পতাকায় লেখা ছিল-‘ফুয়েরজা লিও’-শক্ত থাকো, লিও।

পলের গোলে মেসিকে শ্রদ্ধা

মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পল এদিন মায়ামির অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছিলেন। ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর নিজের জার্সি খুলে ফেলেন তিনি। ভেতরে দেখা যায় মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি।

মেসির বাবার মৃতু্যতে মেসির প্রতি সহানুভূতি জানিয়ে মায়ামির সমর্থকরা

গোলটি যেন শুধু মায়ামিকে এগিয়ে দেওয়ার জন্য ছিল না; ছিল দূরে থাকা সতীর্থের প্রতি ভালোবাসারও এক নীরব বার্তা। তবে সেই লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের বাকি সময়ে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নেয় মন্টেরি। ফলে মেসিকে ছাড়া আবেগঘন রাতটি মায়ামির জন্য পরিণত হয় হতাশায়।

সুয়ারেজের হৃদয়ছোঁয়া বার্তা

মেসির দীর্ঘদিনের বন্ধু ও মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজও ম্যাচটিতে খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন তিনি। সুয়ারেজ লিখেছেন, ‘বন্ধু, তোমাকে এবং তোমার পরিবারকে শক্ত করে জড়িয়ে ধরছি। তোমার বাবা ওপার থেকেও আগের মতোই গর্বের সঙ্গে তোমাকে দেখবেন। এই কঠিন সময়ে মেসি পরিবারের প্রতি আমার সব ভালোবাসা। শান্তিতে থাকুন, হোর্হে।’

মেসির বাবার মৃতু্যতে ম্যাচের আগে নীরবতা পালন

মায়ামিও দিনের শুরুতেই মেসি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছিল, ‘আমাদের হৃদয় আমাদের অধিনায়ক লিও এবং পুরো মেসি পরিবারের সঙ্গে।’

বাবার হাত ধরেই শুরু হয়েছিল মেসির যাত্রা

হোর্হে মেসি শুধু লিওনেল মেসির বাবা ছিলেন না; তাঁর ফুটবলজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষও ছিলেন। এজেন্ট হিসেবে ছেলের ক্যারিয়ার পরিচালনার পাশাপাশি ব্যবসায়িক বিষয়গুলোও দেখাশোনা করেছেন তিনি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles