১৯৩০ সালের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মুখোমুখি উরুগুয়ে মন্টেভিডিও বনাম পায়সান্দুর। খেলা হচ্ছিল এস্তাদিও পার্কে এএনক্যাপে। স্বাভাবিক খেলা চলছে। তবে খেলার ২৪ মিনিটের সময় ঘটলো অনাকাংখিত সেই ঘটনা এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গিয়ে শট নিলেন জোরে কিন্তু মাঠ থেকে বল উড়ে সড়কে পরলো, তবে অল্পের জল্য রক্ষা পেয়েছে রাস্তার গাড়িগুলো।
ব্যস্ত সড়কে ছুটে যাচ্ছিল একটি সাদা গাড়ি। হঠাৎ সামনে ফুটবল দেখে চালক সঙ্গে সঙ্গে জোরে ব্রেক করলেন! গাড়ি থেমে গেল ঠিকই কিন্তু পেছনের গাড়ির ধাক্কা লেগে যায় সামনের গাড়িতে।
সম্প্রচারকারী লাইভ টেলিভিশন ক্যামেরায় ঘটনাটি ধরা পড়লে পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িগুলোর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক বা যাত্রীদের কেউ গুরুতর আহত হননি।
খেলায় বিরতি: ঘটনার আকস্মিকতায় বল উদ্ধার এবং সবাই নিরাপদ আছে কি না নিশ্চিত করতে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় খেলা। খেলায় ১-০ গোলে জয়ী হয় উরুগুয়ে মন্টেভিডিও।


