এলপিএলের সেরা একাদশে হৃদয়

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে মাত্র ৫ ম্যাচ খেলেই ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃওদ্য। ফাইনালে তিনি ব্যর্থ হয়েছেন, জেতেনি তার দল জাফনা কিংসও। তবুও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে জায়গা পেয়েছেন টুর্নামেন্টের সেরা একাদশে।

৫ ম্যাচে ব্যাট করে ৭৫ গড়ে প্রায় ২০০ স্ট্রাইক রেটে রান করেছেন ১৫১। যেখানে ছিল ২০ বলে ফিফটি হাঁকানোর রেকর্ডও। যথাক্রমে তার ইনিংসগুলো ছিল ৩৫, ৩১, ২১, ৫৪* ও ১০। ক্রিকইনফোর দেওয়া সেরা একাদশে অধিনায়ক করা হয়েছে কলম্বো ক্যাপসের কামিন্দু মেন্ডিসকে। হৃদয় সহ জাফনা কিংস থেকে এই একাদশে সুযোগ পেয়েছেন ৪ ক্রিকেটার। চ্যাম্পিয়ন গল গ্যালান্টস থেকে সুযগ পেয়েছেন ৩ ক্রিকেটার।

মজার কথা এবার ড্রাফটে দলই পাননি হৃদয়। তবে তাসকিন আহমেদের বদলি হিসেবে টুর্নামেন্টের মাঝপথে যোগ দেন। এরপর ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক, পেয়েছেন পুরষ্কার। তবে জাফনা কিংসে তার আরেক বাংলাদেশী সতীর্থ সাকিব আল হাসান সেরা একাদশে সুযোগ পাননি।

ক্রিকইনফোর এলপিএলের সেরা একাদশঃ লাহিরু উদারা, স্যাম হার্পার (উইকেটকিপার), কামিল মিশারা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, দুনিথ ওয়েলালাগে, ওয়ানুজা সাহান, ইশান মালিঙ্গা, লিজাড উইলিয়ামস এবং নুয়ান থুশারা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles