বৃষ্টির বাধায় মাঠেই গড়ালনা বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ফাইনাল

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

 দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দল ত্রিদলীয় সিরিজের ফাইনালে উঠেছিল আগের ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতে। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ও ইউনিভার্সিটি স্পোর্ট অব সাউথ আফ্রিকা। তবে ফাইনালে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল যাদের বিপক্ষে জয় এসেছে আগের ম্যাচেও। তবে সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি বৃষ্টির কারণে।

ম্যাচের ভেন্যু প্রিটোরিয়ায় বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় আজ বেলা দেড়টায়। কিন্তু বৃষ্টির কারণে টসও হতে পারেনি। ৪ ঘণ্টা অপেক্ষা করে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বাংলাদেশ দলের অধিনায়ক জাকির হাসান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিছুটা হতাশার সুরে বলেন, ‘আমরা সিরিজে ধীরে ধীরে উন্নতি করছিলাম, ফাইনাল ম্যাচটার জন্য খুব করে মুখিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের।

আগামী ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল, আর ২৩ আগস্ট শুরু হবে ৪দিনের দ্বিতীয় ম্যাচ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles