প্রথম ওয়ানডে ম্যাচে মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়ে সিরিজে শুভ সূচনা বাংলাদেশ অনৃর্ধ ২৩ দলের

টি-২০ সিরিজে পরাজিত হয়ে আজ সফররত মালয়েশিয়া জাতীয় দল আজ বাংলাদেশ অনূর্ধ ২৩ দলের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও পরাজিত হয়েছে। বাংলাদেশ অনূর্ধ ২৩ দলের ২৯০ রানের জবাবে মালয়েশিয়া জাতীয় দল ২৮তম ওভারে অষ্টম উইকেট হারিয়ে শুধু সময় বাড়িয়েছে মাত্র। শেষ দুটি উইকেট তুলে নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অপেক্ষা করতে হয়েছে আরও ১৩ ওভার। তবে প্রথম ওয়ানডে ম্যাচে মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়ে সিরিজে শুভ সূচনা হয়েছে বাংলাদেশ অনৃর্ধ ২৩ দলের

মালয়েশিয়ার ৮ নম্বর ব্যাটার আহমেদ জুবাইদি জুলকিফলে দশে নামা সৈয়দ জুনাইদ খানকে নিয়ে জয় দেরি করিয়ে দেন বাংলাদেশের যুবাদের। শেষ পর্যন্ত টানা দুই ওভারে দুজনকে আউট করে প্রথম এক দিনের ম্যাচে মালয়েশিয়াকে ১৩৭ রানে অলআউট করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ১৫৩ রানের জয় এনে দেন অফ স্পিনার শেখ পারভেজ হোসেন।, পারভেজের বোলিং ফিগার ছিল এমন ৭.৫-১-১৬-৫।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক কালাম সিদ্দিকী। তবে শুরুটা ভাল হয়নি, মাত্র ১১ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকেই যে দলটি ২৯০ রানে পৌঁছায় তাতে বড় অবদান মোহাম্মদ আবদুল্লাহ ৯৪, আহরার আমিন ৬১, পারভেজ ৩৫ এবং কালাম এর ৩৪ রানে ভর করে ২৯০ রান করে বাংলাদেশ অ-২৩ দল।

২৯১ রান তাড়া করতে নেমে মালয়েশিয়ার শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে নবম উইকেটে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়ান জুনাইদ ও জুবাইদি। ৬৬ বলে ৪২ রান করে পারভেজের বলে এলবিডব্লু হওয়া জুবাইদি মালয়েশিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেছেন, ২৬ বলে ২১ রান করে তাঁর বলেই বোল্ড হন জুনাইদ। বাংলাদেশের হয়ে ২ উইকেট করে পান মারুফ মৃধা ও স্বাধীন ইসলাম।

আগামী পরশু সিরিজের দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনার কিকেট মাঠৈ।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অ-২৩ দল: ৫০ ওভারে ২৯০/৯ (আবদুল্লাহ ৯৪, আহরার ৬১, পারভেজ ৩৫, কালাম ৩৪; আরিফ ৪/৫৩, বিজয় ২/৪৯)।
মালয়েশিয়া: ৪০.৫ ওভারে ১৩৭ (জুবাইদি ৪২, সাইফ ২১, জুনাইদ ২১; পারভেজ ৫/১৬, মারুফ ২/২০, স্বাধীন ২/৩২)।
ফল: বাংলাদেশ অ-২৩ দল ১৫৩ রানে জয়ী।
ম্যাচসেরা: শেখ পারভেজ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles