ফিফা আসিয়ান কাপ ফুটবল
ফিফা আসিয়ান কাপের বাংলাদেশ দল ছোট হয়ে আসছে, ২৭ আগস্ট ৩৪ জন ফুটবলারকে নিয়ে কোচ টমাস ডুলির যে ফুটবল ক্যাম্প শুরু হয়েছিল তা ১০ সেপ্টেম্বর নেমে এসেছে ২৮ জনে। আগামী ১৯ তারিখ বাংলাদেশ ফুটবল দল ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তার আগে হয়তো এটা নেমে আসবে ২৩ জন অথবা ২৫ জনে তবে ক্যাম্পের এই ২৮ জনের বাইরে রয়েছেন হামজা চৌধুরী, শোমিত সোম এবং ফাহমিদুলরা। তারা সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিবেন। ১০ সেপ্টেম্বর ৩৪ থেকে ২৮ জনে নেমে এসেছে বাংলাদেশ দলের প্রস্তুতি শিবির, ফিফা আসিয়ান কাপের প্রস্তুতি প্রায় শেষের পথে।
কোচ টমাস ডুলিঃ টমাস ডুলি বলেন ফুটবল দলের অনেক সমস্যা যেমন চোট, ফিটনেস-ঘাটতি। সবচেয়ে বড় চিন্তার জায়গা, দলে নেই কোনো স্বীকৃত ‘নাম্বার নাইন’ বা সেন্টার ফরোয়ার্ড। সব মিলিয়ে টুর্নামেন্টের আগে প্রস্তুতি নিয়ে খুব একটা স্বস্তিতে নেই কোচ টমাস ডুলি।

কিংস অ্যারেনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডুলি বলেন, ‘বেশির ভাগ খেলোয়াড়ই সান মারিনো ম্যাচের পর কিছু করেনি। আমি এটা বলছি না যে তারা একেবারেই কিছু করেনি, তবে তারা প্রায় দুই মাস ধরে নিজেদের মতো করে একক প্রশিক্ষণ নিয়েছে। আমাদের যে খেলোয়াড়রা দেশের বাইরে রয়েছে, তারা অবশ্যই তাদের ক্লাবের সঙ্গে খেলছে, প্রাক্-মৌসুম প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখানকার স্থানীয় খেলোয়াড়দের কোনো অনুশীলন ছিল না।’ এই ঘাটতি দ্রুত পূরণ করতে শুরু থেকেই বাড়তি অনুশীলনের চাপ দিতে হয়েছে খেলোয়াড়দের। দিনে দুবার অনুশীলন করানোর কারণে অনেকের পেশিতে টানও দেখা দিয়েছে।
বিশ্বনাথ ঘোষ চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন, তাকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। অপরদিকে তপু বর্মন যিনি সান মারিনোর বিপক্ষে একাই দুটি গোল করেছিলেন তিনি সামান্য ইনজুরিতে পড়েছেন তবে আশা করা হচ্ছে তিনি হয়তো প্রথম ম্যাচের আগেই সেরে উঠবেন প্রথম ম্যাচ খেলতে না পারলেও ২য় ম্যাচ খেলবেন। আবার জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ সামান্য পেশির টানে ভুগছেন তবে এদের সমস্যা হয়তো ততটা বিপদজনক নয়।
৩৪ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাজ উদ্দিন, প্রবাশি দেবজিত সরকার, কাজেম শাহ, ইসা ফয়সাল, রাব্বি হোসেন ও ইয়াসার। আবার প্রবাশী সম্ভাবনাময় খেলোয়াড় যাদের জাতীয় দলে অভিষেক হয়নি তাদের মধ্যে রয়েছেন যুক্ত রাষ্ট্র থেকে আগত গোল রক্ষক সাইফ কেরাওয়ালা, জাপানিজ শুকি ইতাফুসা এবং ইংল্যান্ড প্রবাশী ইউসুফ আহমেদ ও জিদান ইউসুফ।
বিশ্বনাথের ছিটকে পড়ায় কোচ বেশী মর্মাহত কারণ বিশ্বনাথকে কোচ সেন্টাল ফরোয়ার্ড হিসেবে খেলানোর পরিকল্পনা করেছিলেন, সান মারিনোর বিপক্ষে তাঁর পারফরম্যান্স সেই ভাবনাকে আরও জোরালো করেছিল। কিন্তু বিশ্বনাথের চোটের কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়। এখন রাকিব, মজিবুর রহমান কিংবা শাহরিয়ার ইমনের মধ্য থেকে একজনকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে তৈরি করার কথা ভাবছেন কোচ। তবে এখনো কেউ চূড়ান্ত নয়। তবে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে কোচ রাকিব, মজিবুর বা ইমন এই ৩জনকে এগিয়ে রেখেছেন।
অনুশীলন প্রসঙ্গ: প্র্যাকটিসে দলের গোল করার অনুশীলন এখনো শুরু করেননি কোচ তিনি চান আগে খেলোয়াড়দের শারীরিকভাবে প্রস্তুত করতে এরপর শুরু হবে শুটিং ও ফিনিশিংয়ের কাজ এদিকে আসিয়ান কাপের সময়ও ঘনিয়ে আসছে। চলতি মাসের ২৫ তারিখ মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে প্রথম বারের মত অংশ নিতে যাওয়া বাংলাদেশের ফিফা আসিয়ান কাপ অভিযান। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ফরমেট: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ ডিভিশন-১ এ খেলবে যেখানে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে অপরদিকে ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড এবং ফিলিপাইন। ডিভিশন-১ এর খেলা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায় অপরদিকে ডিভিশন-২ এর খেলা অনুষ্ঠিত হবে হংকং এ। দুই গ্রুপ থেকে দুটি দল ফাইনালে উঠবে এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ হবে। অপরদিকে গ্রুপের ২য় স্থান অর্জনকারী দল ৩য় হওয়ার জন্য পরস্পর খেলবে। ডিভিশন-১ এর খেলা গুলোও একই নিয়মে অনুষ্ঠিত হবে। অর্থাৎ ২ ডিভিশন থেকে দুটি দল চ্যাম্পিয়ন হবে।


