২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট, শুরুতেই হাসানের আঘাত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতেই বল হাতে দুর্দান্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথম সেশনের শুরুতেই অস্ট্রেলিয়ার দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ১৬ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৫৫ রান। দুই উইকেটই হাসান মাহমুদের।

অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা জেক উইথেরাল্ডকে ২৩ রানে ফেরান হাসান। এরপর তার শিকার হন বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড। ২২ রান করে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার। ফলে মাত্র ৫৫ রানেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া।

ট্রাভিস হেডকে আউট করে বাংলাদেশের বোলার ও ফিল্ডারদের উল্লাস

হেডের বিদায়ের পর ক্রিজে এসেছেন স্টিভ স্মিথ। অন্য প্রান্তে আছেন মার্নাস লাবুশেন। দুজনই এখনো রানের খাতা খোলেননি। বাংলাদেশের পেসাররা নতুন বলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বেশ ভালোভাবেই পরীক্ষা নিচ্ছেন। প্রথম ১০ ওভারে বাংলাদেশের পেসারদের সামনে অস্ট্রেলীয় ব্যাটাররা ছিলেন অসহায়। এ সময়ে তারা ২১টি ভুল শট খেলতে বাধ্য হন।

এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। অর্থাৎ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে ফিরেছে টাইগাররা। ২০০৩ সালের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ, আর এবারও দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল।

ডারউইনের মারারা স্টেডিয়ামেও ফিরেছে টেস্ট ক্রিকেট। ২০০৪ সালের পর এই মাঠে আবার টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। এই সিরিজে অস্ট্রেলিয়া তাদের শক্তিশালী পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের সঙ্গে আছেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার এই ‘ফ্যাব ফোর’ বোলিং ইউনিট একসঙ্গে টেস্টে খেলছে।

অন্যদিকে বাংলাদেশের জন্য শুরুটা আশাব্যঞ্জক। নতুন বলে হাসানের ধারালো বোলিংয়ে অস্ট্রেলিয়ার দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে ম্যাচের প্রথম দিকেই নিজেদের উপস্থিতি জানান দিয়েছে বাংলাদেশ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles