স্পেনে চার মৌসুম কাটানোর পর আবার ইতালিতে ফিরলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা রাইটব্যাক নাহুয়েল মলিনা। আতলেতিকো মাদ্রিদ থেকে এএস রোমাতে যোগ দিয়েছেন এই ২৮ বছর বয়সী তারকা।
চার বছরের চুক্তিতে রোমায় যোগ দিচ্ছে এই তারকা রাইটব্যাক। এতে ইতালিয়ান ক্লাবটিকে খরচ করতে হয়েছে ১৭ থেকে ১৮ মিলিয়ন ইউরো। এর মধ্যে ১৩ মিলিয়ন ইউরো ফি এবং বাকি ৪-৫ মিলিয়ন ইউরো বিভিন্ন বোনাস ও পারফরম্যান্স-ভিত্তিক শর্তের (অ্যাড-অনস) ওপর পূরণ সাপেক্ষে পাবে।
২৮ বছর বয়সী মলিনা ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত রোমার সঙ্গে চুক্তি করেছেন। তার বার্ষিক বেতন হবে ২৭.৫ লাখ ইউরো, এর সঙ্গে বোনাস হিসেবে আরো ৭.৫ লাখ ইউরো পাওয়ার সুযোগ রয়েছে।
ক্লাবটি জানিয়েছে, আতলেতিকো নাহুয়েল মলিনাকে স্থায়ীভাবে দলে নেওয়ার ঘোষণা দিতে পেরে আনন্দিত। তিনি রোমার হয়ে ২০ নম্বর জার্সি পরবেন।
রোমে স্বাগতম, নাহুয়েল!
উদিনেস এবং আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মলিনা ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪৯ ম্যাচ খেলেছেন এবং ১৯টি গোল করেছেন।
২৮ বছর বয়সী এই রাইট-ব্যাক আর্জেন্টিনার হয়ে ৬৫টি ম্যাচ খেলেছেন এবং দুটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি শিরোপা জেতেন। এছাড়াও তিনি দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪) জিতেছেন।


