প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে টটেনহ্যামের বড় জয়

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জার্মান ক্লাব টিএসজি হফেনহাইমকে ৩-০ ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠ নতুন কোচ রবার্তো দে জার্বির অধীনে দারুণ ফুটবল উপহার দেয় স্পার্সরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ইংলিশ ক্লাবটি। ম্যাচের ৩৫ মিনিটে অ্যান্ডি রবার্টসনের চমৎকার ক্রস এবং স্যান্ড্রো টোনালির নিখুঁত পাস থেকে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন রিচার্লিসন। 

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ম্যাথিস তেলের অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন মিকি মুর। আবারও ম্যাথিস তেলে মাঝ মাঠ থেকে দ্রুত গতিতে ডি-বক্সে ডোকার আগে ডান দিকে বল ঠেলে দিলে দারুণ ফিনিশিংয়ে জোড়া গোলে করেন মিকি মুর।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে বড় জয় নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগে দলের এমন পারফরম্যান্স কোচ দে জার্বিকে বেশ স্বস্তি দেবে।

প্রাক-মৌসুম ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামীকাল, ১৬ আগস্ট দুটি আবারো মুখোমুখি হবে। তবে টটেনহ্যামের ট্রেনিং গ্রাউন্ড ‘হটস্পার ওয়ে’তে এই ম্যাচটি কোনো দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles