ম্যাট রেনশকে নিয়ে ২য় টেস্টের একাদশ ঘোষনা টিম অস্ট্রেলিয়ার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

ডারউইন টেস্ট জিতে অস্ট্রেলিয়ানদের কপালে চিন্তার ভাঁজ অনেক দীর্ঘ হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই ২য় টেস্ট শুরুর আগে অনেক সমালোচনা আর বঞ্চনা সইতে হয়েছে অজিদের। আগামীকাল শুরু ম্যাকাই টেস্ট। বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়া ধবল ধোলাই আর স্বাগতিকরা জিতলে সিরিজ ড্র এমন সমীকরণ নিয়ে ২য় টেস্ট একাদশে কি পরিবর্তন হবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে একটা যে পরিবর্তন হচ্ছে তা মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই আর তা হল ওপেনিং ব্যাটার জেক ওয়েদারাল্ড এর জায়গায় ম্যাট রেনশ। অবশেষ গুঞ্জন সত্যি ম্যাট রেনশকে নিয়ে ২য় টেস্টের একাদশ ঘোষনা টিম অস্ট্রেলিয়ার।

অস্ট্র্রেলিয়ান দলে ম্যাট রেনশ অনেকটা নিশ্চিতই ছিল। তবে অস্ট্রেলিয়া ৪ পেসার নাকি ৩ পেসার এক স্পিনার নিয়ে খেলবে সেটা নিয়ে আলোচনা চলছিল অস্ট্রেলিয়ানদের মধ্যে।

বাংলাদেশকে সতর্ক করলেন ডোনাল্ডঃ ওদিকে বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক সাদা বিদ্যুৎ খ্যাত ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড বাংলাদেশকে সতর্ক করে দিয়ে বলেছেন অস্ট্রেলিয়া তেঁতে আছে তারা মরণ কামড় দিয়ে ২য় টেস্ট জিততে চাইবে তাই বাংলাদেশকে খুবই সতর্ক হয়ে জেতার জন্যই খেলতে হবে এমন যেন বাংলাদেশ না করে যে একটা জিতেছি এইটা হারলেও সিরিজ ড্র হবে। অথবা ড্র করার জন্য যেন না খেলে। অ্যালান ডোনাল্ড তিনি তাঁর শিষ্য হাসান মাহমুদ, শরিফুলদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং পরামর্শ দিয়ে থাকেন। বাংলাদেশ দলের জয়ের পর তিনি শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার পার্ল শহরে স্থানীয় একটি দলের দায়িত্বে রয়েছেন।

 

ম্যাট রেনশকে নিয়ে ২য় টেস্টের একাদশ ঘোষনা টিম অস্ট্রেলিয়ার
টেস্ট ট্রফি নিয়ে শান্ত ও কামিন্স

অস্ট্রেলিয়ান অধিনায়ক সংবাদ সম্মেলনে টিম কম্বিনেশন নিশ্চিত না করে আরও সময় নিয়েছিলেন তবে কামিন্সের সংবাদ সম্মেলনের পরই তিন পেসার নিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়া দলে পরিবর্তন একটাই। প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়া জেক ওয়েদারাল্ডের জায়গা ঢুকেছেন ম্যাট রেনশ। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলবেন রেনশ। ভারতের বিপক্ষে সেই টেস্টে তিনি খেলেছিলেন মিডল অর্ডার ব্যা টসম্যান হিসেবে। এবার খেলবেন ওপেনার হিসেবে।

ব্যাটারদের মধ্যে অফ ফর্মে থাকা মারনাস লাবুশেন একাদশে জায়গা ধরে রেখেছেন সর্বশেষ ২১ টেস্টে সেঞ্চুরি না করা এই ব্যাটসম্যান নিজের সেরাটার কাছাকাছি আছে বলেই মনে করেন কামিন্স, ‘সে একসময় বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ছিল। হাজার হাজার টেস্ট রান করেছে। তাই বড় রান করার সক্ষমতা তার আছে। গত কয়েক মাসের অনুশীলনে তাকে খুব ভালো ছন্দে দেখেছি। আমার মনে হয়েছে, অনেক দিন পর সে এতটা ভালো অবস্থায় আছে।’

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড ও নাথান লায়ন

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles