ম্যাকাইয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ। রোববার টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাংটিংয়ে নেমে ৭১ রানে ৭ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ৭৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ইনিংসে ব্যবধানে হার এড়াতে এই রান টপকাতে হবে বাংলাদেশকে। হাতে আছে মাত্র ৩ উইকেট।

এর আগে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হয় টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া বড় স্কোর গড়তে পারেনি। ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে বাংলাদেশের চেয়ে ১৪৬ রানের লিড নেয় স্বাগতিকেরা। বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম একাই নিয়েছেন ৭ উইকেট।

অন্যদের মধ্যে তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১টি করে উইকেট। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাংটিংয়ে নেমে আবারও ব্যর্থ বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে ৯ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles