বাংলাদেশ-ব্রাজিল ফুটবল ম্যাচ, স্পন্সর মিললে সরকার সহযোগিতা করবে- ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ব্রাজিল ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা কম হচ্ছেনা কিন্তু এখনও কোন কুল কিনারা হয়নি। ব্রাজিল দলের বাংলাদেশে সম্ভাব্য সফর নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়েই পড়ে রয়েছে যদিও ব্রাজিলের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশের ভেন্যু পরিদর্শন করে খেলতে সম্মতি প্রকাশ করছে। ব্রাজিল দল আসলে তার বিপুল ব্যয় সরকার বহন করতে পারবে না। বাংলাদেশ-ব্রাজিল ফুটবল ম্যাচে স্পন্সর মিললে সরকার আনুষঙ্গিক সহযোগীতা দেবে বলে জানিয়েছেন- ক্রীড়া প্রতিমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মঙ্গলবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে সারা দেশে বক্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বাংলাদেশে-ব্রাজিল ফুটবল ম্যাচ নিয়ে আমিনুল হক বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে এবং এটা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোন আলোচনা হয়নি। তিনি বলেন, ‘ব্রাজিল দল যদি বাংলাদেশে এসে আমাদের দলের সঙ্গে খেলে, তাহলে তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির বিষয় হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং সম্ভাব্য ব্যয়ের বিষয়টিও উঠে এসেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারকে বর্তমানে বড় ধরনের ব্যয় হচ্ছে। তাই একটি ম্যাচ আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করা সম্ভব নয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। যদি স্পন্সর এনে বাফুফে আয়োজনের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা সম্ভব হবে।  

সারকথা: উপরের বিষয় থেকে বোঝা যাচ্ছে যে ব্রাজিল ফুটবল দলের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হলেও তা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। ব্রাজিলের ৯০ সদস্য বিশিষ্ট দলের সফর বাস্তবায়নে আয়োজনের ব্যয় ও অর্থায়নের বিষয়টি বড় চিন্তার বিষয় বাফুফের কাছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles