উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হলো গত রাতে মোনাকোয়। অনুষ্ঠানে নির্ধারিত হয়েছে ৩৬ দলের লিগে দলগুলো কোন ৮টি দলের বিপক্ষে খেলবে। টানা দুবারের চ্যাম্পিয়ন পিএসজি লিগ পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাকে। সিটি ও বার্সাও মুখোমুখি হবে প্রথম পর্বে। ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মিলান ও আর্সেনালকে। আবার আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। এভাবেই চ্যাম্পিয়নস লিগ ২০২৬-২৭ মৌসুমের ড্র সম্পন্ন হয়েছে আর ৩৬ দল পেয়েছে চূড়ান্ত প্রতিপক্ষ।
লিগ পর্বের প্রথম রাউন্ডের খেলা হবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর, এই তিন দিন। ২৭ জানুয়ারি লিগ পর্বে শেষ ম্যাচ খেলবে দলগুলো। পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি উঠবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম-এই ১৬টি দল খেলবে নকআউট প্লে–অফে। জয়ী আটটি দল যোগ দেবে শেষ ষোলোতে।
বার্সেলোনার প্রতিপক্ষ:
ম্যানচেস্টার সিটি (হোম), পিএসজি (অ্যাওয়ে), অ্যাস্টন ভিলা (হোম), স্পোর্তিং (অ্যাওয়ে), ফেইনুর্দ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে), কোমো (হোম), সাবা (অ্যাওয়ে)।
পিএসজির প্রতিপক্ষ:
বার্সেলোনা (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), রোমা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিসলাভা (হোম), কোমো (অ্যাওয়ে)
ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ:
পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), স্পোর্তিং (হোম), পোর্তো (অ্যাওয়ে), নাপোলি (হোম), লাইপজিগ (অ্যাওয়ে), অ্যাথেন্স (হোম), লাঁস (অ্যাওয়ে)।
আর্সেনালের প্রতিপক্ষ:
রিয়াল মাদ্রিদ (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল বেতিস (অ্যাওয়ে), লিল (হোম), নাপোলি (অ্যাওয়ে), সাবা (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে)
লিভারপুলের প্রতিপক্ষ:
আতলেতিকো মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), পোর্তো (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ফেনেরবাচে (অ্যাওয়ে), লাঁস (হোম), লাস্ক (অ্যাওয়ে)
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ:
বায়ার্ন মিউনিখ (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রোমা (হোম), স্পোর্টিং সিপি (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), সাবাহ (হোম), কোমো (অ্যাওয়ে)
বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ:
আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রিয়াল বেতিস (হোম), ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে), বোডো/গ্লিমট (হোম), লিল (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), ভাইকিং (অ্যাওয়ে)
আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ:
বায়ার্ন মিউনিখ (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ম্যানচেস্টার ইউনাইটেড (হোম), পিএসভি (অ্যাওয়ে), ফেনেরবাচে (হোম), বোডো/গ্লিমট (অ্যাওয়ে), ভাইকিং (হোম), স্টুটগার্ট (অ্যাওয়ে)।
ইন্টার মিলানের প্রতিপক্ষ:
লিভারপুল (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), ডর্টমুন্ড (অ্যাওয়ে), শাখতার (হোম), ফেইনুর্দ (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম), ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।
রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ:
ইন্টার মিলান (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), রোমা (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), শাখতার (অ্যাওয়ে), লাস্ক (হোম) ও অ্যাথেন্স (অ্যাওয়ে)।
আলোচিত খেলা গুলো:
ম্যানচেস্টার সিটি–পিএসজি, ম্যানচেস্টার সিটি–বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ–আর্সেনাল, বায়ার্ন–আর্সেনাল, লিভারপুল–ইন্টার এবং ম্যানচেস্টার ইউনাইটেড–বায়ার্ন। লিগ পর্বে প্রতিটি দল ৮টি ম্যাচ খেলবে-৪টি হোম ও ৪টি অ্যাওয়ে। প্রথম ম্যাচ ডে ৮-১০ সেপ্টেম্বর ২০২৬।


