বিএসপিএ টেবিল টেনিসে রানার্স আপ শামীম হাসান ও শেখ সাদী জুটি

বিএসপিএলে টেবিল টেনিসে রানার্স আপ শামীম হাসান ও শেখ সাদী জুটি। কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের টেবিল টেনিস ইভেন্টের খেলা আজ শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সার্বিক সহযোগিতায় পল্টনের উডেন ফ্লোরে অনুষ্ঠিত হওয়া এই ক্রীড়া উৎসবের টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন হয়েছেন রুমেল খান। রানার আপ হয়েছেন শামীম হাসান, আর তৃতীয় হয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল।

দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল ও সামসুল আরেফিন জুটি। রানার্স আপ হয়েছে শামীম হাসান ও শেখ সাদী জুটি, আর তৃতীয় হয়েছে রুমেল খান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটি।

এদিকে আগামীকাল রবিবার ৩০ আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে ক্যারাম একক ও দ্বৈত ডিসিপ্লিনের খেলা। ক্যারাম দ্বৈতের কোয়ার্টার ফাইনাল আর এককে হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles