প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের বিপক্ষে অভিষিক্ত স্প্যানিশ উইঙ্গার ভিক্টর মুনোজের গোলে হার এড়াল লিভারপুল। মুনোজের শেষ মূহূর্তের দুর্দান্ত গোলে ফরেস্টের সাথে ২-২ গোলে ড্রয়ে ১ পয়েন্ট নিশ্চিত করে দ্য রেডসরা।
ম্যাচটিতে নটিংহ্যাম ফরেস্ট দুবার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লিভারপুল সমতা ফেরাতে সক্ষম হয়। নতুন ম্যানেজার আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুল লিগের প্রথম দুই ম্যাচেই ড্র করল।
ম্যাচের ২৪ মিনিটে মর্গান গিবস-হোয়াইটের পাসে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে নটিংহ্যাম ফরেস্টকে এগিয়ে নেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড দান এনদোয়ে। দ্বিতীয়ার্ধ শুরুর ১৫ মিনিটেই কোডি গাকপোর বাড়ানো লো-ক্রস থেকে ফাঁকা পোস্টে ট্যাপ-ইন করে লিভারপুলকে সমতায় ফেরান আলেকজান্ডার ইসাক।
ম্যাচের ৭০ মিনিটে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার বক্সের ভেতর নিকো উইলিয়ামসকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করে ফরেস্টকে ২-১ ব্যবধানে পুনরায় এগিয়ে নেন মর্গান গিবস-হোয়াইট।
শেষ সময়ের ৮ মিনিটে আগে ফ্লোরিয়ান ওয়ার্টজের পাস থেকে বল পেয়ে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে ক্রসবারে লাগিয়ে বল জালে জড়ান ভিক্টর মুনোজ।
শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোলের দেখা পায়নি।


