অগণিত স্মৃতি আর ভালবাসায় ফুটবল জাদুকরের বিদায়
সবুজ ঘাসের গালিচার সেই রূপকথার লড়াই শেষবারের মতো অশ্রু হয়ে ফুটেছিল বিশ্বকাপের ফাইনালে! তারপর! থামল সময়, স্তব্ধ হলো এক জাদুকরী অধ্যায়। সময় কতটা নিষ্ঠুর, তা হয়তো আজ প্রতিটি ফুটবলপ্রেমীর বুকের ভিড়ে জমতে থাকা ভারী নিঃশ্বাসই বলে দিচ্ছে। আমরা জানতাম একদিন এই দিনটি আসবে, তবুও কোনো প্রস্তুতিই যেন যথেষ্ট ছিল না এই শূন্যতা সহ্য করার।

লিও তুমি তো শুধু ফুটবলার নয় তুমি প্রজন্মের আবেগ, লক্ষ কোটি মানুষের শৈশব আর ভালোবাসার প্রতিশব্দ। তুমি পায়ের ছোঁয়ায় বলকে কথা বলিয়েছো। তুমি অমর!
মেসিরি মত জাদুকর যখন আন্তর্জাতিক ফুটবলের মঞ্চকে বিদায় জানান, তখন শুধু একটি ক্যারিয়ারের ইতি ঘটে না—একটি আস্ত যুগের সূর্যাস্ত হয়। ধন্যবাদ লিওনেল মেসি, আমাদের এমন এক সুন্দর স্বপ্ন উপহার দেওয়ার জন্য, যা শেষ হয়েও ফুটবলপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবে আজীবন। বিদায় লিও; তুমি পূর্ণ করেছে আর্জেন্টিনা বাসির অপূর্ণতা, তুমি থাকবে বিশ্ব ফুটবলের মহা নায়ক হয়ে চিরদিন চিরকাল…!
১৯৮৭ সাল! ৩৯ বছর আগের কথা। শিশুটি যখন হাঁটি হাঁটি পা করে ঘরের ভেতরে দৌড়া দৌড়ি, বল নিয়ে ছোটাছুটি করছিল তখনই হয়তো বাবা হোর্হে মেসি অনুভব করেছিলেন ছেলেকে ফুটবলার বানাবেন। তার পরের অধ্যায় তো অনেক চড়াই উতরাইয়ের পর স্বপ্নের বার্সেলোনায়! ব্যস! বদলে গেল মেসির পৃথিবী, শুরু হলে স্বপ্নের পথে যাত্রা। যে যাত্রার ক্ষণে ক্ষণে ছিল শঙ্কা, ছিল চ্যালেঞ্জ, আর ছিল অভীষ্ট লক্ষ্য।

“১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম নেওয়া সেদিনের সেই ছোট্ট ছেলেটিই যে একদিন বিশ্ব জয় করবেন তা কি কেউ সেদিন ভেবেছিল? না, সেদিন কেউ ভাবতে পারেননি যে, ”লিওনেল আন্দ্রেস মেসি” একদিন মহা তারকা হবেন। শুধু সৃস্টি কর্তাই যেন জানতেন তিনি ফুটবল মাঠের জাদুকর হবেন, ফুটবল শাসন করবেন জ্যামপ্যাক্ট গ্যালারির সবুজ গাসের গালিচায় ফুটবল বিশ্বকে উপহার দিবেন চর্ম চক্ষু জুড়ানো ফুটবল কারিকুরির মহনীয় দৃশ্য!
বিদায় নিলেও কি ২১ বছরের আকাশী নীল জার্সির প্রেম-ভাল বাসা একদিনে চুকিয়ে দেওয়া যায়? না, তা জায়না! তারপরও তো চলতে চলতে তাকে কোন একসময় থেমে যেতে হত। তাই লিওনেল মেসি তোমার এই বিদায় শুধুই কথার কথা! তুমি থাকবে বিশ্ববাসীর হৃদয়ে “তুমি থাকবে ফুটবল মহাকাশের উজ্জ্বল তারা হয়ে, নীল দিগন্তে, মহাকালের ইতিহাসে।
মেসির ফেসবুক পেজে অবসরের সিদ্ধান্তকে কি সত্যিই বিশ্বাস করতে পেরেছেন তার ভক্ত সমর্থকরা? মেসি বলেন বিশ্বকাপ ‘ফাইনালের পর থেকে অনেক সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। ‘এটি এমন একটি সিদ্ধান্ত, যা হৃদয়ে প্রচণ্ড কষ্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এখনই সরে দাঁড়ানোর সময়। আমি শপথ করে বলতে পারি, সবসময় নিজেকে উজাড় করে দিয়েছি। শুধু সাম্প্রতিক বছর গুলোতেই নয় যখন আমরা সবকিছু জিতেছি তখন এবং যখন জিতেতে পারিনি তখনও। আমরা জাতীয় দলের এই জার্সির জন্য সবসময় লড়েছি।’ ‘ফুটবলের মাধ্যমে যেন আপনারা আর্জেন্টাইন হওয়ার জন্য গর্ববোধ করেন, সেই চেষ্টা সবসময় করেছি।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, ‘গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের সমর্থনের শব্দ আমি খুব মিস করব। এখন আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে জাতীয় দলকে সমর্থন করব। ভালো সময় হোক কিংবা খারাপ সময়, সবসময় পাশে থাকব।’ ‘আমার সতীর্থদের সঙ্গে আপনাদের স্বপ্নের মুহূর্তগুলো উপহার দিতে পেরেছি, এ নিয়ে আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এসব মুহূর্ত উপভোগ করা ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা। আমি আপনাদের ভালোবাসি।
যে পায়ের জাদুতে কোটি কোটি মানুষ ফুটবলের প্রেমে পড়েছে, যে মানুষটা ম্যারাডোনার উত্তরসুরী হিসেবে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন, ফিনালিসিমা, কোপা আমেরিকা আর দিয়েছেন ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বসেরার বিশ্বকাপের ট্রফি সেই লিওনেল মেসি বিদায় বললে কি আর বিদায় দেওয়া যায়?

আসলে রেকর্ড দিয়ে মাপা যায় নির্দিস্ট মাপের কিছু খেরোয়াড়কে কিন্তু কোন খেলোয়াড় যখন হয়ে যায় আকাশের মত বিশাল তখন তাকে মাপার সাধ্য আর রেকর্ডের থাকেনা-লিওনেল মেসি হলেন তেমনী আকাশের মত বিশাল ফুটবল হৃদয়ের খেলোয়াড়। যিনি শুধু নিজ দেশেই নয় সারা বিশ্বের ফুটবলের অবিশ্বাস্য রেকর্ড গড়া ফুটবলার। মেসির দেশের হয়ে সর্বোচ্চ ২০৭ ম্যাচের রেকর্ড, ১২৫ গোল আর ৬৮ গোল বানিয়ে দেওয়ার ঐতিহাসিক মুহুর্তের ছবি কখন মুছে যাবেনা। বেঁচে থাকবে বহুকাল ধরে জ্বলবে ফুটবলের মহাকাশে।
শৈশবের স্বপ্ন থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মহাকাব্যিক যাত্রা! ব্যর্থতা, কান্না আর অসংখ্য সমালোচনা পেরিয়ে দেশের জার্সিতে নিজেকে অমর করে নেওয়া। তার বাঁ পায়ের জাদু হয়তো আর দেখা যাবে না বিশ্বমঞ্চে, কিন্তু ফুটবল ইতিহাসে মেসির গল্প থেকে যাবে চিরকাল- একজন শিল্পী, একজন ফুটবল নেতা, আর কোটি মানুষের ভালোবাসার এক অনন্য নাম হয়ে। লিওনেল মেসি স্যালুট তোমায়! বিশ্ব ফুটবলকে সমৃদ্ধ করার জন্য। তুমি রবে চিরকাল, তুমি থাকবে মহাকাল ফুটবলের ইতিহাসে, ফুটবলের আকাশে, ফুটবল প্রেমীদের হৃদয়ের ক্যানভাসে…!


