খাগড়াছড়িতে ‘অপরাজেয় আলো’ নারী হকি প্রশিক্ষণ কর্মসূচি

বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’। বিকেল ৪টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। খাগড়াছড়ির উদীয়মান নারী খেলোয়াড়দের ক্রীড়াশৈলী ও দক্ষতার মানোন্নয়নে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো: নজরুল ইসলাম।

খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক খাগড়াছড়ি শাখার রিস্ক ম্যানেজার মো: আশরাফ হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া, ব্র্যাক ব্যাংক জেলা কো-অর্ডিনেটর মো: আব্দুস সালাম এবং ব্র্যাক ব্যাংক কর্মকর্তা কৌশলী চাকমা। এ সময় অন্যান্যের মধ্যে ক্রীড়া সংগঠক পরিমল কর্মকার এবং বাংলাদেশ জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় ও এই প্রশিক্ষণের প্রধান কোচ সুমি আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা জানান, জেলাজুড়ে তৃণমূল পর্যায়ের নারী খেলোয়াড়দের মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ২৫ জন প্রতিভাবান খেলোয়াড়কে এই কোর্সের জন্য নির্বাচিত করা হয়েছে। এই প্রশিক্ষণের আওতায় আগামী ২৫ দিনে মোট ৫০টি নিবিড় ও পেশাদার সেশন পরিচালনা করা হবে। এই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সমাপ্তির পর চূড়ান্তভাবে একটি শক্তিশালী ‘খাগড়াছড়ি জেলা নারী হকি দল’ গঠন করা হবে। এই নবগঠিত দলটি পরবর্তীতে জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্ট ও প্রতিযোগিতায় খাগড়াছড়ি জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে নারী হকির এক নতুন ও সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা হলো। সঠিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে এখানকার নারীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles