এশিয়া কাপ ফাইনালে নাকভি, এবারও কি ট্রফি বিতর্ক

পুরুষদের এশিয়া কাপের পর এবার নারী এশিয়া কাপেও ট্রফি বিতরণ ঘিরে তৈরি হতে পারে নতুন আলোচনা। আগামী ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে হওয়ার কথা নারী এশিয়া কাপের ফাইনাল। সেই ম্যাচে উপস্থিত থাকার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির।

তাতেই সামনে আসছে গত বছরের সেই বিতর্কিত দৃশ্য। পাকিস্তানকে হারিয়ে পুরুষদের এশিয়া কাপ জিতেও নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত। এবার নারী এশিয়া কাপের ফাইনালেও যদি ভারত চ্যাম্পিয়ন হয় এবং পুরস্কার বিতরণী মঞ্চে নাকভি থাকেন, তাহলে কি আবারও দেখা যাবে একই ঘটনা?

এবারের নারী এশিয়া কাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সেমিফাইনালের টিকিট পেয়েছে হারমানপ্রিত কৌরের দল। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে বড় জয় তাদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

১৩ সেপ্টেম্বর দুবাইয়ে হবে টুর্নামেন্টের ফাইনাল। সেখানে নাকভির উপস্থিত থাকার কথা রয়েছে। ভারত ফাইনালে উঠলে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলে ট্রফি তুলে দেওয়ার দায়িত্বও এসিসি সভাপতি হিসেবে তাঁর হাতেই থাকতে পারে।

তবে ভারতীয় দল তাঁর কাছ থেকে ট্রফি গ্রহণ করবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে ঠিক এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। কিন্তু নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles