ভারতকে হারাতে যে পরিকল্পনা বাংলাদেশি পেসারের

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেট কিংবা ফুটবল-দুই দল মুখোমুখি হলেই তৈরি হয় আলাদা রোমাঞ্চ। এবার সেই উত্তেজনা ছড়াচ্ছে নারী এশিয়া কাপের সেমিফাইনালেও। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

ভারত এবারের আসরে দারুণ ছন্দে আছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তারা দেখিয়েছে দাপট। অন্যদিকে ব্যাটিংয়ে কিছুটা নড়বড়ে বাংলাদেশ লড়াইয়ে নামছে বড় চ্যালেঞ্জ সামনে নিয়ে। তবে নিজেদের বোলিং শক্তির ওপর ভরসা রাখছে বাংলাদেশ।

সেমিফাইনালের আগে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় দলের পেসার মারুফা আক্তার জানিয়েছেন, ভারতের বিপক্ষে ভালোভাবে ম্যাচ শেষ করাই এখন তাঁদের লক্ষ্য।

মারুফা বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি যে আমরা সেমিতে উঠেছি। সামনে ভারতের সঙ্গে ম্যাচ। যদি আমরা তাদের সঙ্গে জিততে পারি, তাহলে ইনশাআল্লাহ ফাইনালে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

দলের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাওয়ার প্রত্যয়ও জানিয়েছেন মারুফা। তিনি বলেন, ‘আমি যেভাবে দলকে সাপোর্ট করে যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন এভাবেই সাপোর্ট করে যেতে পারি। সঙ্গে আমার যে সিনিয়র আপুরা আছেন, তাঁরাও যেন দলকে সাপোর্ট করে যেতে পারেন। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, যেন ভারতের সঙ্গে ম্যাচটা আমরা ভালোভাবেই শেষ করতে পারি।’

এশিয়া কাপে বাংলাদেশ শুরুটা করেছিল ইন্দোনেশিয়াকে হারিয়ে। এরপর শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না জ্যোতিদের সামনে।

সেই ম্যাচে আগে ব্যাটিং করে ২০ ওভারে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। রানটা বড় না হলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। রাবেয়া খান ৩ উইকেট শিকার করেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles