সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প দেখছে না টাইগাররা।


প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ১৪১ রান সংগ্রহ করে। লক্ষ্যটি সহজ মনে হলেও বাংলাদেশের ব্যাটিং লাইনআপ চরম ব্যর্থতার পরিচয় দেয়। মাত্র ১১৬ রানে অলআউট হয়ে ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। ব্যাটারদের ব্যর্থতার দিনেও উজ্জ্বল ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। দুর্দান্ত বোলিং করে তিনি একাই শিকার করেন ৬টি উইকেট।


তার অসাধারণ পারফরম্যান্সও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। নাহিদ রানা বলেন, শুরুতে বোলিং ভালো হলেও ব্যাটিংয়ে দল প্রত্যাশিত সূচনা করতে পারেনি। তার মতে, বড় একটি জুটি গড়ে উঠলে এবং পরপর উইকেট না হারালে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। তিনি বলেন, সবাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে।’ নিজের ব্যাটিং প্রস্তুতি নিয়েও কথা বলেন রানা। তিনি জানান, স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটারের যেকোনো সময় ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ ম্যাচের পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে।’


বোলিং প্রসঙ্গে নাহিদ বলেন, শেষ দিকে জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ জুটিটি আরও আগে ভাঙতে পারলে বাংলাদেশ কম রানে প্রতিপক্ষকে থামাতে পারত। তিনি স্বীকার করেন, ওই সময়ে বোলারদের কিছুটা ঢিলেঢালা বোলিং হয়েছে।

এরপরও তিনি দলকে জেতানোর লক্ষ্যেই সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন বলে জানান। দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে আত্মবিশ্বাসী এই পেসার বলেন, প্রতিটি জয় দলকে আত্মবিশ্বাস দেয়। প্রথম টেস্টে না খেলার কারণ ছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, আর সামনের ম্যাচগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখা। দ্বিতীয় ম্যাচে আমরা জয়ের জন্যই খেলবো।’

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles