এশিয়ান গেমসে বাংলাদেশের জালে চীনের ১৩ গোল

প্রথমবারের মতো এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে খেলতে নেমেই কঠিন বাস্তবতার মুখে পড়ল বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে পুরো ম্যাচেই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সারিকা-রিয়ার দল। একের পর এক গোল হজম করে শেষ পর্যন্ত ১৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে রোববার পুল ‘এ’র ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও চীন। এশিয়ান গেমসে চারবারের সোনাজয়ী চীনের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলে চীন। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের জালে বল পাঠাতে থাকে তারা। শেষ গোলটি আসে ম্যাচের ৫৭তম মিনিটে।

প্রথম কোয়ার্টারেই চার গোল করে চীন। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। তৃতীয় কোয়ার্টারেও চার গোল করে ব্যবধান বাড়ায় চীন। শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে তারা।

চীনের হয়ে সর্বোচ্চ তিন গোল করেছেন ঝং জিয়াকি। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই করেছেন দুটি করে গোল। এ ছাড়া লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একটি করে গোল করেন। ২০১০ সালের পর এশিয়ান গেমস হকিতে আর সোনা জিততে পারেনি চীন। তবে এবারের আসরে বাংলাদেশের বিপক্ষে শুরুটা করেছে দাপুটে জয় দিয়ে। পুল পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সোমবার। সেখানে মালয়েশিয়ার মুখোমুখি হবে সারিকা-রিয়ার দল।

spot_imgspot_img
spot_img

Related Articles