এশিয়ান গেমসে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাউদ্দিন

এশিয়ান গেমসে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক সালাউদ্দিন! এশিয়ান গেমসে পদকের লক্ষ্য নিয়ে জাপানে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে পদকের হিসাব কিংবা পরের ধাপ নিয়ে এখনই ভাবতে চান না দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার পূর্ণ মনোযোগ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ ঘিরে। নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছেন তিনি।

এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আগামী ২৯ সেপ্টেম্বরের ম্যাচ সামনে রেখে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার বিষয়টিও ভাবাচ্ছে সালাউদ্দিনকে। ৫-৭ দিন ম্যাচ না খেলে সরাসরি নকআউট ম্যাচে নামা কঠিন হতে পারে বলে মনে করেন তিনি।

সালাউদ্দিন বলেন,

আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি ম্যাচ খেলাটা কঠিন। প্রথম ম্যাচে আমরা কীভাবে খেলছি, সেখান থেকে পরেরটা চিন্তা করব। আগেই পরের ম্যাচ নিয়ে ভাবতে চাই না।

মালয়েশিয়ার ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে সালাউদ্দিনের। দেশটির ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকলেও প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে চান না তিনি।

বাংলাদেশ কোচ বলেন, “মালয়েশিয়ার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। একই উইকেটে বারবার খেলা হয়, টসও অনেক সময় ফ্যাক্টর হতে পারে। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত নয়, খেলেই জিততে হবে। বাংলাদেশের লক্ষ্য যে পদক, সেটিও পরিষ্কার করেছেন সালাউদ্দিন। চাপকে বড় পর্যায়ের ক্রিকেটেরই অংশ হিসেবে দেখছেন তিনি। তার মতে, খেলোয়াড়রা চাপ সামলানোর বিষয়টি ইতোমধ্যে শিখে গেছে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের শক্তির জায়গা হিসেবে দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতাকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। দলের প্রতিটি ক্রিকেটার নিজের ভূমিকা সম্পর্কে পরিষ্কার এবং দীর্ঘদিন একই পজিশনে খেলায় নির্দিষ্ট পরিস্থিতিতে কী করতে হবে, সেটিও জানা আছে বলে মনে করেন কোচ।

বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল না হলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের পরের ধাপে যাওয়ার সুযোগ রয়েছে। তবে কোনো হিসাবের ওপর নির্ভর করতে চান না সালাউদ্দিন। মাঠে খেলেই নিজেদের প্রমাণ করতে চান তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles