উইম্বল্ডনের ফাইনালে সিনার ও জভেরেভ

একদিকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার। অন্যদিকে ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা নোভাক জোকোভিচ। ফাইনাল নয়, তবে সেমিফাইনালের এই ম্যাচকে অনেকেই ফাইনালের সঙ্গে তুলনা করেছিলেন। তবে তা আমলেই নেননি ইয়ানিক সিনার। জোকোভিচকে এক প্রকার উড়িয়ে দিয়ে উইম্বল্ডনের ফাইনালে জায়গা করে নিয়েছেন সিনার। ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে ম্যাচ জিতেছেন।

ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার ফাইনালে মুখোমুখি হবেন জার্মানির আলেক্সান্ডার জভেরেভের। সেমিফাইনালে জভেরেভ হারান ইংল্যান্ডের আর্থার ফেরিকে। ৭-৬(৭-০), ৬-২ ও ৬-৪ গেমে ম্যাচ জেতেন জভেরেভ।

একদিকে এক নম্বর শীর্ষ বাছাই ইয়ানিসক সিনার। অন্যদিকে দ্বিতীয় শীর্ষ বাছাই আলেক্সান্ডার জভেরেভ। ফলে এবারের উইম্বল্ডনে পুরুষদের লড়াইটা যে আগুনে লড়াই হবে তা আঁচ করা যায়।

প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি জোকোভিচ

সিনার ও জোকোভিচের লড়াইয়ের স্কোরই বলে দিচ্ছে সাতবারের উইম্বল্ডন চ্যাম্পিয়নকে দাঁড়াতেই দেননি সিনার। এ জয় সিনারের প্রতিশোধ বলা যায়। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সিনারের। তারই বদলা নিলেন দুই ঘন্টা ২০ মিনিটের লড়াইয়ে। আগের ম্যাচ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে একটা ম্যারাথন ম্যাচ খেলতে হয়েছিল জোকোভিচকে। প্রায় পাঁচ ঘন্টার লড়াই। সেমিফাইনালের কোর্টে জোকোভিচের খেলায় সেই পরিশ্রান্তি ছিল স্পষ্ট।

আলেক্সান্ডার জভেরেভ

ষষ্ঠবারের মতো সেমিতে মুখোমুখি

এবার নিয়ে ষষ্ঠবারের মতো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন সিনার ও জোকোভিচ। এর মধ্যে তিনটি উইম্বল্ডনে। ২০২৩ সালে সহজে জয় পেয়েছিলেন জোকোভিচ। গত বছর জিতেছিলেন সিনার।

ফাইনালে উঠে সিনার বলেন, ফাইনালে উঠতে পেরে ভালো লাগছে। প্রথম দিন থেকে এই টুর্নামেন্টের পরিবেশ ছিল দূর্দান্ত। আর একটা ফাইনাল এখানে খেলতে পারবো ভেবে ভালো লাগছে। এটা একটা বিশেষ প্রতিযোগিতা। আমার কাছে এর আলাদা অনুভূতি আছে। নোভাকের বিরুদ্ধে খেলা সব সময়েই আনন্দের। এই বয়সেও নোভাক যে খেলা দেখাচেছ তা সকলের কাছ অনুপ্রেরণার। দর্শকেরা শুধু নয়, নতুন প্রজম্মের উচিত নোভাকের খেলা দেখা। তার কাছে শেখার অনেক কিছু আছে।

গত বছর কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বল্ডন জিতেছিলেন সিনার। রবিবার সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন তিনি। জয় পেলে টানা দুইবার উইম্বল্ডন জয়ের স্বাদ নেবেন সিনার। অন্যদিকে জভেরেভও বসে নেই। তারও রয়েছে ডাবল অর্জনের সুযোগ। গত মাসেই তিনি ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন। ফলে টানা দুই গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ তার সামনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles