হলান্ড নাকি হ্যারি কেইন!

হালান্ড নাকি হ্যারি কেইন। কে বেশি এগিয়ে থাকবে ? এই প্রশ্ন এখন সবার! বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় নরওয়ে ও ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায়। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই ইউরোপীয় শক্তির লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করে দুই দল। গ্রুপ আই নরওয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে নকআউট পর্বে ওঠে। অন্যদিকে গ্রুপ এল এ ইংল্যান্ডও ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নেয়।

শেষ বত্রিশে নরওয়ে ২-১ গোলে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। এরপর শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে একই ব্যবধানে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসে আর্লিং হালান্ডের দল।

অন্যদিকে ইংল্যান্ড শেষ বত্রিশে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারানোর পর শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নেয়।

এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য স্পষ্টভাবে এগিয়ে ইংল্যান্ড। দুই দল এখন পর্যন্ত ১৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৭ ম্যাচ, নরওয়ে জিতেছে ৫টি এবং বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ কয়েকটি দেখাতেও দুই দলের লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

সম্ভাব্য একাদশ নরওয়ে: অরইয়ান নাইল্যান্ড, জুলিয়ান রিয়ারসন, ক্রিস্টোফার আয়ার, লেও অস্টিগার্ড, ডেভিড উলফ, সান্দের বের্গে, মার্টিন ওদেগার্ড, প্যাট্রিক বার্গ; আন্তোনিও নুসা, আলেকজান্ডার সরলথ, আর্লিং হালান্ড।

সম্ভাব্য একাদশ ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গেহি, লুইস হল; ডেকলান রাইস, কনর গ্যালাঘার; বুকায়ো সাকা, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles