মায়ের পরামর্শেই অটল থাকবেন শোয়েব আখতার

পাকিস্তান ক্রিকেটে আবারও বড় পরিবর্তনের গুঞ্জন। সেই আলোচনায় নাম উঠেছিল সাবেক পেসার শোয়েব আখতারেরও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে পারেন তিনি। তবে শোয়েব নিজেই সেই খবর উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, পিসিবিতে কোনো দায়িত্ব নেওয়ার বিষয়ে তাঁর আগ্রহ নেই।

সম্প্রতি আলোচিত-সমালোচিত ইংল্যান্ড সফরের পর থেকেই পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের আলোচনা চলছে। এর মধ্যেই প্রধান নির্বাচক হিসেবে শোয়েবের নাম ছড়িয়ে পড়ে। তবে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই তারকা পেসার বলেছেন, এসব খবরের কোনো ভিত্তি নেই।

সাক্ষাৎকারে উপস্থাপক শোয়েবকে তাঁর মায়ের সেই পরামর্শের কথা মনে করিয়ে দেন, যেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর মা তাঁকে পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকতে বলেছিলেন। শোয়েবও এবার সেই কথাই পুনরায় তুলে ধরেছেন।

শোয়েব বলেন, ‘এরকম কিছুই হচ্ছে না। যা কিছু বলা হচ্ছে, সবই অনুমান নির্ভর। আমি আমার বক্তব্যে অটল এবং মায়ের সেই পরামর্শেও অটল থাকব।

প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার খবরটিও সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘এই দাবি গুলোর কোনো সত্যতা নেই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার বিষয়ে এসব খবর আমিও শুনেছি। কিন্তু এগুলো সবই ভুয়া। এই ধরনের দাবির কোনো সত্যতা নেই।

পিসিবির সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলে জানিয়েছেন শোয়েব। বর্তমানে তিনি দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন। তবে পাকিস্তান ক্রিকেটের পাশে থাকার ইচ্ছার কথা স্পষ্ট করেছেন তিনি।

শোয়েব বলেন, ‘অবশ্যই পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই। তবে আমি মনে করি, পিসিবিতে কাজ না করেও আরও অনেক উপায়ে দেশের ক্রিকেটের উপকার করা সম্ভব।

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর গতিময় বোলিংয়ের জন্য ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত এই সাবেক পেসার এখন অবশ্য ক্রিকেটের বাইরে থেকেই পাকিস্তানের ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখতে চান।

spot_imgspot_img
spot_img

Related Articles