টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচে টস জিতে ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বললেন, শেষ ম্যাচে নিজেদের বোলিং নিয়ে তিনি হতাশ। হোয়াইওয়াশের লজ্জা এড়াতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

হারারেতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় জুটির আশার কথার জানিয়েছেন মিরাজ।

দীর্ঘ ২৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও তানভির ইসলাম। খেলছেন না নাহিদ রানা ও রিশাদ হোসেন।

এর মধ্য দিয়ে পাঁচ বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলবেন সাইফ। নাহিদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে খেলেছিলেন সাইফ। লেগ স্পিনার রিশাদের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির।

তৃতীয় ম্যাচে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভার বদলে টস করেছেন সিকান্দার রাজা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিন পরিবর্তন নিয়ে এই ম্যাচে মাঠে নামছে স্বাগতিকরা। তিন পেসার রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি ও ব্লেসিং মুজারাবানিকে বিশ্রাম দিয়েছে। বদলি হিসেবে খেলছেন ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানভির ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles