ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচের শুরুতেই বড় ধাক্কা বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের জায়গায় টস করতে হয়েছে তাওহিদ হৃদয়কে। ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। শনিবার আধাবিত টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।অভিজ্ঞ অলরাউন্ডার নিলেন ব্যাটিং।
চোটের কারণে নেই লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। টসের সময় জানা গেল, কিছুটা চোট সমস্যা রয়েছে লিটন দাসের। তার অনুপস্থিতিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। আর কিপিংয়ের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান।
ফলে পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে লিটনের শুরু পিছিয়ে গেল কিছুটা। এর বাইরে জ্বরের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। এছাড়া বোলিং বিভাগে তিন পেসার- শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
স্পিনে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন মোসাদ্দেক হোসেন। এছাড়া দলের প্রয়োজনে সাইফ হাসান ও সৌম্য সরকারকেও দেখা যেতে পারে বোলিংইয়ে।
বাংলাদেশের মতো জিম্বাবুয়ের একাদশেও পেসার তিনজন- ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স ও নিউম্যান নিয়ামুরির। স্পিন বিভাগে আছেন ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে আছেন দুই অলরাউন্ডার সিকান্দার রাজা ও ওয়েসলি মাধেভেরে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভাইন, ব্র্যাড ইভান্স, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুরি, ব্রেন্ডন টেইলর, টাফাডজোয়া সিগা।




