ঘরের মাঠে পয়েন্ট হারালো পুলিশ, আরামবাগের ড্র

বাংলাদেশ ফুটবল লিগ

বাংলাদেশ পুলিশ এফসি বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ এর ৪র্থ রাউন্ডের ম্যাচে নিজ মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে প্রথম বার ড্র করে পয়েন্ট হারিয়েছে। আজ গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলার চেষ্টা করেছে পুলিশ এফসি অপরদিকে আরামবাগ ক্রীড়া সংঘ কাউন্টার অ্যাটাক নির্ভর খেলে টেবিলের ১০ নম্বর দল হয়েও ড্র করে ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে পুলিশ আর আরামবাগের ড্র করে পয়েন্ট লাভ করেছে।

৩ বিদেশী নিয়ে উভয় দল মাঠে নেমেছিল তবে মাঝ মাঠের দখল বাংলাদেশ পুলিশের দখলে থাকলেও আক্রমনে খুব বেশী সুবিধা করতে পারছিলনা পুলিশ। ফরোয়ার্ড হিসেবে মোহাঃ রাসুল ও রাহুল সেই সাথে মাঝমাঠে শাফিক এবং মানিক মোল্লার কম্বিনেশন টা গোল বের করতে পাছিলনা। কিন্তু খেলার ৩০ মিনিটের মাথায় বা প্রান্ত থেকে ক্রস ভেসে আসলে সেই বলি উইঙ্গার ফিরিয়ে দেন পেনাল্টি এরিয়ারর দাগের উপর রাহুলকে ১০ রাব্বি হোসেন রাহুল বা পায়ের দুরের পোষ্টে বাঁকা শট নিয়ে আরামবাগের গোল রক্ষককে পরাস্ত করলে আনন্দে ভাসে পুলিশ এফসি। এরপর আরামবাগ গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকলে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জবলুর দুরপাল্লার একটি থ্রো গোল এরিয়ার বাইরে থেকে পুলিশের ডিফেন্ডাররা ফিরিয়ে দিলে পেনাল্টি এরিয়ার মধ্যেই বলটি পেয়ে যান আরামবাগের সামর জয় তিনি ইনস্টেপ জোরালো দুরের পোষ্টে শট নিয়ে বল জালে জড়ালে সমতা নিয়ে বিরতিতে যায় আগের ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট পাওয়া আরামবাগ।  

 ২য় অর্ধে বাংলাদেশ পুলিশ এফসির আক্রমনের ধার বেশী থাকলেও আরামবাগের আক্রমন ভাগের স্যামুয়েল, অধিনায়ক রকি ও সুরজদের নিয়ে আক্রমন করেও গোলের দেখা পায়নি অপরদিকে ম্যাচের শেষ দিকে উভয় দল বডি কন্টাক্ট গেম খেলার চেষ্টা করেও কোন লাভ হয়নি। উভয় দলের বডি কন্টাক্ট খেলা এতটাই উত্তেজনাপুর্ণ হয়ে উঠে যে পুলিশ এফসির টেকনিক্যাল জোন থেকেও রেফারির ‍ওপর অসন্তোষ প্রকাশ করলে রেফারি নাজমুল হুদা কোচিং স্টাফকে হলুদ কার্ড দেখান আর হেড কোচ আসিফুজ্জামানকে সতর্ক করে দেন। তবে সেই উত্তেজনা জড়িয়ে পড়ে মাঠের খেলোয়াড়দে মাঝেও।  

শেষ দিকে এসে আরামবাগ ড্র করার জন্য খেলার চেস্টা করলে পুলিশ এফসি নিজ মাঠে গোল করে পুর্ণ ৩ পয়েন্টের জন্য খেলার চেষ্ট করেও ব্যর্থ হয়। আর তাতে উভয় দল ১-১ গোল ড্র করে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরে যায়। এই ড্রয়ে পুলিশ এফসির ৪ খেলা থেকে পয়েন্ট হল ১০ আর আরামবাগ ৩ পয়েন্ট।    

spot_imgspot_img
spot_img

Related Articles