সকালের ময়েশ্চার কাজে লাগিয়ে তামিমকে ফেরালেন সিলস

মিরপুর টেস্ট

টস জিতে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে খুব আত্মবিশ্বাসের সাথে শুরু করতে পারেনি। একপ্রান্তে তানজিদ তামিম স্বাভাবিকভাবে খেললেও সাদমান শামার জোসেফ ঠিকভাবে খেলতে পারছিলেন না। ২য় ওভারে তামিম জোসেফের প্রথম বলে ৩ রান নিয়ে রানের খাতা খুলেন পরের দুই রানও নিয়েছিলেন তামিম সেই তুলনায় সাদমান অনেকটাই নড়বড়ে ছিলেন জোসেফের ২য় ওভারে ঠিকভাবে বল মোকাবেলা করতে পারছিলেন না তখন তামিম মিড উইকেটে গিয়ে পরামর্শ দিয়ে আসেন। কিন্তু ৭ম ওভারে এসে তামিম স্লিপে ক্যাচ তুলে দিলে প্রথম উইকেটের পতন হয় সকাল থেকেই ভাল সুইং পাচ্ছিলেন দুই বোলার তাই বলা যায় সকালের ময়েশ্চার বেশ ভালভাবে কাজে লাগিয়েছেন সিলস।

বাংলাদেশে দলের একাদশে তাসকিন নেই আবার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও নেই। গতকাল অনুশীলনের সময় চোট পান তিনি। এরপর থেকেই প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হয়েছে। মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট মিরপুরে মাঠে নেমেছে বাংলাদেশ। মুশফিকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন এই ব্যাটার।

মুশফিকের চোট নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, গতকাল অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে মুশফিকুর রহিম। পরবর্তীতেও পর্যবেক্ষণ ছিল, আজ সকাল পর্যন্ত তেমন উন্নতি হয়নি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে ফিরতে পারবেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles