শ্রীলংকা ৩২৫ রান করে হয়তো ভেবেছিল যে, শিরোপা তাদের হাতের মুঠোয় এসে গেছে। কিন্তু ওয়ানডে ক্রিকেটে আজকাল ৩৩০ বা ৩৪০ রানও যে নিরাপদ নয় তা আজ পাকিস্তান হোম গ্রাউন্ডে বুঝিয়ে দিয়েছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। শ্রীলংকার ওপেনার কামিন্দু মেন্ডিজ ১৩১ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিলেও ফকরের সেঞ্চুরি আর মিনহাজের ঝড়ো ব্যাটিংয়ে ত্রিশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান।

কামিন্দু মেন্ডিসকে ছাপিয়ে ফখর জামান নায়ক হয়েছেন পাকিস্তানের ব্যাটিং ইনিংসে ১২৭ রান করে। তবে বাঁহাতি এ ব্যাটসম্যানের সেঞ্চুরিটাও একসময় মনে হচ্ছিল যথেষ্ট হবে না আর তাই আরাফাত মিনহাস মাঠে নামলেন খেললেন আর জয় করলেন ম্যাচ, ব্যাপারটা অনেকটাই এমনই ছিল। মিনহাজের ৩১ বলে ৬৪ রানের এক ফুৎকারেই যেন উড়িয়ে দিলেন পাকিস্তানের সব সংশয়। তার ক্যামিওতে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা ব্যস আর তাতেই কেল্লাফতে।
মিনহাজের সেই ইনিংস পাকিস্তানকে ৩২৬ রানের লক্ষ্যে পৌঁছে দিয়েছে ৯ বল বাকি থাকতেই। লাহোরের গদ্দাফী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে পাকিস্তান জিতেছে ত্রিদেশীয় সিরিজ।
চুড়ান্ত রান: শ্রীলংকা-৩২৫/৮। ফার্নান্দো ৩৮, কামিন্দু মেন্ডিস ১৩১, রত্নায়েকে ৭৭, শাহীন আফ্রিদি, নাসিম শাহ্, সালমান আগা ও হারিস রউফ প্রত্যেকেই ২টি করে উইকেট পেয়েছেন।
পাকিস্তান: ৩৩১/৭ (৪৮.৩) ফখর জামান ১২৭, সাদ বেগ ৭৪, মিনহাজ ৬১, দিলশান মাদুশাঙ্কা ৩টি ও আসিতা ফার্নান্দো ২টি উইকেট লাভ করেন।




