ব্যাটিং ব্যর্থতায় মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে এই টেস্টে জিততে ক্যারিয়ানরা লক্ষ্য পেয়েছে ১৭০ রান। শনিবার টেস্টর চতুর্থ দিনে লাঞ্চের আগেই অলআউট হয় স্বাগতিকরা। শেষ ব্যাটার হিসেবে ৫২ রানে আউট হন নাঈম।
তাঁর বিদায়ে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪২ রানে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড ছিল ২৭ রান। তাতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। বল হাতে দ্বিতীয় ইনিংসে রোস্টন চেজ নিয়েছেন ৫ উইকেট, জোমেল ওয়ারিক্যান ৪টি।
আগের দিন ৬ উইকেট হারানোর পর চতুর্থ দিনের সকালে বাকি ৪ উইকেটও হারিয়েছে স্বাগতিকরা। তাতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৪২ রান। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য ১৬৯ রান। তবে দলের এই বিপর্যয়ের মধ্যেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাঈম হাসান। টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এই অফ স্পিনার।
তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। অপরাজিত ছিলেন জাকের আলী অনিক ও নাঈম হাসান। চতুর্থ দিনে তাদের ব্যাটে ভর করে লিড বাড়ানোর প্রত্যাশা ছিল স্বাগতিকদের। তবে সকালে বাকি ৪ উইকেট হারিয়ে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
৪৮.৪ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দলের কঠিন সময়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন নাঈম। ৯১ বলে চারটি চারের সাহায্যে ৫২ রান করেন তিনি। টেস্ট ক্রিকেটে এটিই তার প্রথম হাফ সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫
বাংলাদেশ ২য় ইনিংস: ১৪২
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ১৭০) ০.২ ওভারে ৪/০


