লে আর্ভেকে হতাশার রাত্রি উপহার দিল পিএসজি, তা না হলে ঘরের মাঠে এমন হার কেন হবে লে আর্ভের ভাগ্যে। ঘরের মাঠে এগিয়ে যাওয়ার পরেও পিএসজির কাছে ৫-১ ব্যবধানের বড় পরাজয় দেখেছে তারা। আরি এই হারের কারণ পিএসজির অধিনায়ক আশরাফ হাকিমির। অধিনায়ক হ্যাট্রিক করে প্রতিপক্ষের জালে গোল উৎসবে মেতেছিলেন।
লে আর্ভের বিপক্ষে ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে খেলতে নামা পিএসজির জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আশরাফ হাকিমি। পিএসজির অধিনায়ক হ্যাটট্রিকই শুধু করেননি, অন্য দুই গোলে অ্যাসিস্টও করেছেন। তাই বলা যায় এই ম্যাচ ছিল হাকিমিময়। ম্যাচের ১৮ মিনিটে জশ মাজার গোলে লিড নেয় লে আর্ভে। লিডের আনন্দ অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৬ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান মিকা গোডটস। বক্সের মধ্যে হাকিমির পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি বেলজিয়ামের উইঙ্গার।
হাকিমির বাঁকানো শট: মিনিট পর নিজেই গোল করেন হাকিমি। সেনি মায়ুলুর পাস থেকে ডান প্রান্তের গোলবারের দুরূহ কোণ দিয়ে গোলটি করেন পিএসজির অধিনায়ক। বিরতির পর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে।
হাকিমরি প্র্রথম হ্যাট্রক: ৬২ মিনিটে প্রতিদান দেন হাকিমি এবার সতীর্থ মায়ুলুর গোলে অ্যাসিস্ট করে। আর ৬৯ মিনিটে ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পান হাকিমি। পরে আর কোনো গোল না হলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
লে আর্ভের বিপক্ষে এই জয়ে টানা ৯ জয় পেয়েছে পিএসজি। এই জয়ের প্রভাব পড়েছে পয়েন্ট তালিকাতেও, লিগ-১ এ ৯ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারিসের দলটি। তাদের পরেই আছে সমান ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া লিল।


