জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত

বেশ কয়েকবার পিছিয়েছে বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিপক্ষীয় সিরিজ। সবশেষ চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সিরিজটি। সেপ্টেম্বরে সাদা বলের এই সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত হয়ে যায়। তবে নতুন করে আশার আলো দেখাচ্ছে আগামী বছরের জানুয়ারি। ওই মাসেই বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।

সিরিজটি আয়োজন নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারিতে এই সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা প্রায় শতভাগ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা জানুয়ারির সিরিজ নিয়ে শতভাগ আশাবাদী। একেবারে শুরু থেকেই এ নিয়ে পরিকল্পনা চলছে। দুই ভেন্যুতে সাদা বলের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’

সূচি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

তবে বিসিসিআইয়ের সিদ্ধান্তে সেই সফরও স্থগিত হয়ে যায়। এবার নতুন করে জানুয়ারিতে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করছে দুই বোর্ড। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই বাংলাদেশের মাটিতে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেট দলকে।

spot_imgspot_img
spot_img

Related Articles