বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট পেতে ৯ লাখ সমর্থকের আবেদন

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড এর মধ্যকার ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ম্যাচটির টিকিট পেতে ইতোমধ্যে প্রায় ৯ লাখ সমর্থক আবেদন করেছেন। আগামী ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপের টিকিট বিক্রির আগাম নিবন্ধনে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৯৩টি দেশের প্রায় ২৮ লাখ স্বতন্ত্র সমর্থক টিকিট কেনার সুযোগ পেতে নিবন্ধন করেছেন। সব মিলিয়ে জমা পড়েছে ১২ কোটি ৮ লাখের বেশি আবেদন। ১ নভেম্বর পর্যন্ত ম্যাচভিত্তিক নিবন্ধনের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ২৫ লাখ।

নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ছয়টি ম্যাচের জন্যই টিকিটের আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে। এই ম্যাচের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ৯ লাখ সমর্থক।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ১২টি ভেন্যুতে ১৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ।

টিকিটের জন্য ব্যালটে নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (সেন্ট্রাল আফ্রিকা সময়)। আগ্রহীদের নিবন্ধন করতে হবে tickets.cricketworldcup.com ওয়েবসাইটে। এই প্রক্রিয়ায় অংশ নিতে কোনো অর্থ দিতে হবে না।

আইসিসি জানিয়েছে, কোনো ম্যাচের টিকিটের চাহিদা আসনসংখ্যার তুলনায় বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাওয়া সমর্থকদের নির্বাচন করা হবে।

spot_imgspot_img
spot_img

Related Articles