দল নির্বাচন নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে গোড়ালির চোটে পড়েন ওপেনার সাদমান ইসলাম। ইনজুরির কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে খেলা হচ্ছে না এই ওপেনারের। তার পরিবর্তে নতুন একজন ওপেনার খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত সেই জায়গায় সুযোগ পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে রবিনকে রাখার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, দীর্ঘদিন ধরেই ডানহাতি একজন ওপেনারের সন্ধানে ছিল নির্বাচক প্যানেল। ‘অনেক দিন ধরেই আমরা একজন ডানহাতি ওপেনার খুঁজছি। মাহফিজুলকে দেখে মনে হচ্ছে, সে প্রস্তুত। এই ঝুঁকিটা নিতেই হতো। যেহেতু ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় সে ভালো করেছে, তাই তাকে স্কোয়াডে রাখা হয়েছে।’

এদিকে টেস্ট দলে ফিরেছেন নাঈম শেখ। তার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিয়েই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। সৌম্য সরকারকে ওপেনার হিসেবে দলে নেওয়া হলেও পর্যাপ্ত সুযোগ দিতে না পারার বিষয়টিও স্বীকার করেছেন তিনি। তবে সৌম্যর বর্তমান ফর্ম নিয়ে উদ্বেগ রয়েছে নির্বাচকদের।

বাশার বলেন, ‘সৌম্য সরকারের ব্যাপারটা স্বীকার করছি, তাকে দলে নিয়েছিলাম ওপেনার হিসেবে। তাকে আমরা সুযোগ দিতে পারিনি। তবে তার বর্তমান ফর্ম নিয়ে আমরা চিন্তিত।’

সাদমানের পাশাপাশি ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়ও। তাকে নিয়েও ভাবনায় ছিল নির্বাচক প্যানেল। তবে শেষ মুহূর্তে মেডিকেল কারণে অনুপলব্ধ হয়ে পড়েন তিনি।

এ প্রসঙ্গে বাশার জানান, সাদমান না থাকায় জয়ের কথা বিবেচনা করা হয়েছিল। কিন্তু তিনিও ইনজুরিতে পড়ায় নাঈম শেখকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে মাহফিজুল ইসলাম রবিনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।

spot_imgspot_img
spot_img

Related Articles