ড্রয়ের পথে সিলেট টেস্ট!

ড্রয়ের পথে সিলেট টেস্ট! ঢাকা টেস্টে হারের পর সিলেট টেস্টেও জেতা হচ্ছে না বাংলাদেশের। সোমবার সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় সেশনে বাংলাদেশ ৩ উইকেটে ১৭৬ রান তুলেছে।

জিততে বাকি ৭ উইকেট নিয়ে এখনও বাংলাদেশকে করতে হবে ১৯৩ রান। যা বাংলাদেশের জন্য হবে নতুন ইতিহাস। তবে সিলেটের আবহাওয়া বলছে নির্ধারিত সময়ের আগেই শেষ হতে পারে দিনের খেলা। ফলে ড্রয়ের পথেই এগুচ্ছে সিলেট টেস্ট। মুশফিক ৪৯ ও লিটন দাস ১ রান নিয়ে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর:

  • ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৬
  • বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৬
  • ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩৯৮/৬ ডিক্লে.
  • বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ‍্য ৩৬৯) ৫১.৪ ওভারে ১৭৩/৩
spot_imgspot_img
spot_img

Related Articles