আবুধাবি টেস্ট এর চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৩২৯ রানের লিড নেয় সফরকারীরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় ৫৩ রানে তিন উইকেট হারালেও মুশফিক-শান্তর জুটিতে তৃতীয় দিন শেষে বড় লিড পায় বাংলাদেশ। লিটন দাস ৫ ও শূন্য রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করেছে মেহেদী হাসান মিরাজ।
শেষ বিকেলে দ্রুত তিন উইকেট হারালেও চালকের আসনেই আছে টাইগাররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। ফলে ৩২৯ রানের লিড নিয়েছে সফরকারীরা।
দুদলের প্রথম ইনিংস শেষে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। খানিক পরে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। আর আগের ইনিংসে দুর্দান্ত ব্যাট করা তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি।
ব্যাট হাতে সাদমান ইসলাম ২২ বলে করেন ১৩ রান। আর ১৪ বলে ৭ রান করেন মুমিনুল হক। এদিকে ওয়ানডে ধাঁচে ব্যাট করতে থাকা বাংলাদেশি ওপেনার তানজিদ করেন ৩৮ বলে ৩১ রান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন জিয়া উর রহমান ও ইয়ামিন আহমেদজাই। আর একটি করে উইকেট নেন মোহাম্মদ সেলিম ও কায়েস আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
- বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
- আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০/১০
- বাংলাদেশ ২য় ইনিংস: ৭২ ওভারে ২২৩/৬




