বড় লক্ষ্য নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে আজানের সেঞ্চুরি । এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২০০ রান। আজান ১০০ ও আব্দুল্লাহ ৪৩ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে টেস্টের দ্বিতীয় দিন মিরপুরে দাপট দেখিয়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে থেকে রোববার সকালে ব্যাটিংয়ে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে আজান ৮৫ ও আব্দুল্লাহ ৩৭ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করেছে। দ্বিতীয় দিন সংগ্রহ ছিল ৪৬ ওভারে এক উইকেট হারিয়ে ১৭৯ রান।
এর আগে মিরপুরে প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া মুমিনুলের ৯১ ও মুশফিকের ৭১ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৪১৩ রানের বিশাল সংগ্রহ পায় টাইগাররা।
তবে জবাবটা অবশ্য বেশ ভালোভাবেই দিচ্ছে পাকিস্তান। দুই ওপেনার আজান আওয়াইস ও ইমাম-উল হকের উদ্বোধনী জুটি থেকে আসে ১০৬ রান। মেহেদী হাসানের মিরাজের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ইমাম-উল হক। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭২ বলে ৪৫ রান।
এরপর আব্দুল্লাহ ফজলকে সাথে নিয়ে দিনের বাকি সময়টা পার করেন আজান আওয়াইস। প্রথমবার টেস্ট খেলতে নেমেই দারুণ এক হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে আছেন সেঞ্চুরির পথে। শেষ বিকেলে দুজনে মিলে যোগ করেন ১৪৪ বলে ৭৩ রান। শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে ১৭৯ রানে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। অবশ্য তৃতীয় দিনে সারাদিন ব্যাটিংয়ের লক্ষ্য পাকিস্তানের। অন্যদিকে বাংলাদেশ আজ ভালো বোলিং করে লিড নেওয়ার লক্ষ্য।
