বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া দলগুলোর বাড়তি খরচ মেটানোর জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। মঙ্গলবার ফিফার রুলিং কাউন্সিল বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক দলের জন্য অতিরিক্ত দুই মিলিয়ন ডলার বরাদ্ধ করেছে।
আবেদনে সাড়া দিল ফিফা
আগামী ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক। অংশগ্রহণকারী বেশির ভাগ দেশকে বড় একটা দূরত্ব পার হয়ে বিশ্বকাপ ভেনু্যতে আসতে হবে। স্বাভাবিকভাবে গত বিশ্বকাপের তুলনায় এবার তাদের বাড়তি অর্থ খরচ বহন করতে হবে। সে কারণে ইউরোপের দেশগুলো ফিফার কাছে বাড়তি বরাদ্দের আবেদন জানিয়েছিল। সে অনুসারে ফিফা বরাদ্দ বাড়িয়েছে। আসন্ন বিশ্বকাপ থেকে ফিফা অন্তত ১১ বিলিয়ন ডলার মুনাফার প্রত্যাশা করছে।
ফিফা গত বছর বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ বাড়িয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো ফিফাকে জানিয়েছিল, গত বছরের তুলনায় এবার বিশ্বকাপের প্রস্তুতি খরচ অনেক বাড়বে। সে ক্ষেত্রে কোনো দল যদি নক আউট পর্বে না পৌঁছাতে পারে তাহলে ফিফা থেকে যে অর্থ দেওয়া হবে তা যথেষ্ঠ হবে না। নক আউটের আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া দলগুলোকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

খরচ পোষাতেই এই বাড়তি বরাদ্দ
বিশ্বকাপে খেলতে যাওয়া দলগুলোকে যুক্তরাষ্ট্রে বড় ধরণের শুল্কের মুখোমুখি হতে হবে। কানাডা ও মেক্সিকোতে অবশ্য সেই ধাক্কা আসবে না। বিশ্বকাপের আয়োজক শহর ভ্যানকুভারে এক বৈঠকের পর ফিফা কর্মকর্তারা টুর্নামেন্টের আগে অনুশীলন ও অন্যান্য ব্যয় বহনের জন্য ১.৫ মিলিয়ন থেকে বরাদ্দ বাড়িয়ে ২.৫ মিলিয়ন ডলার করা হয়েছে। এছাড়া দলগুলোর জন্য অতিরিক্ত ১ মিলিয়ন ডলার বরাদ্দ বাড়ানো হয়েছে।
চ্যাম্পিয়ন দলের বরাদ্দ আগের মতই
গত ডিসেম্বরে বরাদ্দ বাড়িয়ে বিশ্বকাপের মোট প্রাইজমানির পরিমাণ ঘোষণা করা হয়েছিল ৬৫৫ মিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল ৫০ মিলিয়ন ডলার। ২০২২ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের পর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ৪২ মিলিয়ন ডলার প্রাইজমানি পেয়েছিল। ৩২ দলের জন্য মোট প্রাইজমানি ছিল ৪৪০ মিলিয়ন ডলার। নতুন হিসাবে মোট প্রাইজমানি ৮৬৭ মিলিয়ন ডলার। প্রত্যেক দল এবার কমপক্ষে ১২.৫ মিলিয়ন ডলার পাবে। অংশগ্রহণ ফি বাড়ানো হলেও চ্যাম্পিয়ন দলের জন্য নতুন করে আর বরাদ্দ বাড়ানো হয়নি। অর্থাৎ গত ডিসেম্বরে ঘোষিত ৫০ মিলিয়ন ডলার রয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















