বিশ্বকাপ শুরুর আগেই আনচেলোত্তি ২০৩০ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন। আসন্ন বিশ্বকাপ মাঠে গড়াতে মাত্র ২৭ দিন বাকি, সেই সময়ে পরের বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের দায়িত্ব পালনের চুক্তি করলেন এই ইতালিয়ান কোচ।
আরো অনেক কিছুই করার আছে তাই আনচেলোত্তি ২০৩০ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে থাকছেন। এতে ব্রাজিলের ফুটবল ফেডারেশ ও আনচেলোত্তি- উভয় পক্ষ রাজি হয়েছে। ২০২৫ সালের মে থেকে এই ইতালিয়ান ব্রাজিলের কোচ হিসেবে কাজ করেছেন। এখন পরের বিশ্বকাপ পর্যন্ত পূর্ণাঙ্গ একটি চক্র পূরণের সুযোগ পাচ্ছেন তিনি।
আনচেলোত্তির অধীনে ব্রাজিল মোটামুটি ভালোই করেছে। তার দায়িত্বে সেলেসাওরা ১০টি ম্যাচ খেলে ৫টি জয় পেয়েছে। এ ছাড়া ২টি ড্র করেছে এবং ৩টি হার দেখেছে। এই ম্যাচগুলোতে তারা ১৮টি গোল করেছে এবং ৮টি গোল হজম করেছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পরশু নিশ্চিত করেছে যে, প্রধান কোচ হিসেবে কার্লো আনচেলোত্তি তার চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়িয়েছেন। ২০২৫ সালের মে মাসে সাবেক রিয়াল মাদ্রিদ ম্যানেজার হিসেবে আনচেলোত্তি প্রথম ব্রাজিলের দায়িত্ব নেওয়ার ঠিক বারো মাস পর এই চুক্তি বৃদ্ধির খবরটি এলো।
২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার এক মাসেরও কম সময় আগে এই ঘোষণা দেওয়া হলো। এতে করে ভারমুক্ত থেকে কাজ করতে পারবেন আনচেলোত্তি। এটি জাতীয় দলের নেতৃত্বেও দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা নিশ্চিত করবে।
আনচেলোত্তি ২০৩০ পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকা নিয়ে বক্তব্য
ইতোমধ্যে পাঁচবারের বিশ্বকাপ বিজয়ীদের সঙ্গে নিজের দায়িত্বকাল সম্পর্কে বলতে গিয়ে আনচেলোত্তি বলেছেন,‘এক বছর আগে আমি ব্রাজিলে এসেছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে এই দেশের মানুষের কাছে ফুটবল কী অর্থ বহন করে। আমরা জাতীয় দলকে আবারও বিশ্বের শীর্ষস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, তবে সিবিএফ এবং আমি—উভয়েই আরও বেশি কিছু চাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আমরা একসাথে পথ চলব।’

আর এই চুক্তি নবায়নকে সিবিএফ সভাপতি সামির জউদ ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন,‘কার্লো আনচেলোত্তির চুক্তির মেয়াদ বাড়ানো আমাদের সেই অঙ্গীকারেরই অংশ, যেখানে আমরা বিশ্বসেরা এই দলকে আরও শক্তিশালী, আধুনিক এবং প্রতিযোগিতামূলক কাঠামো দিতে চাই।’
আসন্ন বিশ্বকাপে ব্রাজিল কেমন করবে সেটাই এখন দেখার অপেক্ষা। যদি খুব বাজে কিছু না করে, সেক্ষেত্রে নবায়ন করা চুক্তিটি বহাল থাকার সম্ভাবনাই বেশি। তবে অতীতে বিভিন্ন কোচের সঙ্গে চুক্তি বাতিল হতে দেখা গেছে দলের ব্যর্থতার কারণে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















