বাংলাদেশসহ র‌্যাঙ্কিংয়ে অবনতি আর্জেন্টিনা-ব্রাজিলের

বাংলাদেশসহ র‌্যাঙ্কিংয়ে অবনতি আর্জেন্টিনা-ব্রাজিলের

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় অবনতি।

বাংলাদেশসহ র‌্যাঙ্কিংয়ে অবনতি আর্জেন্টিনা-ব্রাজিলের । র‌্যাঙ্কিংয়ে নতুন করে হালনাগাদ এনেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর নতুন এই হালনাগাদে দুসংবাদই পেল ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। দুদলই পিছিয়েছে র‌্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমেছে আর্জেন্টিনা। আর ব্রাজিলের বর্তমান অবস্থান সাতে।

র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশও। আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। ১৮০ থেকে এখন তাদের অবস্থান ১৮২তম।

বাংলাদেশসহ র‌্যাঙ্কিংয়ে অবনতি আর্জেন্টিনা-ব্রাজিলের ।

ফাইনালিসিমার পরিবর্তে আর্জেন্টিনা গতকাল বুয়েনস আইরেসের লা বোম্বোনেরাতে মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে। মৌরিতানিয়ার মতো নিচের সারির দলের বিরুদ্ধে খেলার কারণে আর্জেন্টিনার র‍্যাঙ্কিং পয়েন্টে পড়েছে নেতিবাচক প্রভাব। এদিকে ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে ফ্রান্স ৩.৯৬ পয়েন্ট অর্জন করে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে।

তবে আর্জেন্টিনার তিনে নেমে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো তাদের সাম্প্রতিক প্রতিপক্ষদের মান। মৌরিতানিয়ার মতো দলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেলেও র‍্যাঙ্কিং পয়েন্ট খুব একটা বাড়েনি। বিপরীতে ফ্রান্স ব্রাজিলকে হারিয়েছে এবং স্পেন তাদের শীর্ষস্থান মজবুত করেছে। আর র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে ইংল্যান্ড।

এছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে অবস্থান করছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এক ধাপ এগিয়ে ছয়ে অবস্থান নেদারল্যান্ডসের। সাত নম্বরে আছে ব্রাজিল। অন্যদিকে আফ্রিকান দেশ মরক্কো র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বরে অবস্থান করছে। তাদের পেছনে রয়েঝছে বেলজিয়াম ও জার্মানির মতো দলগুলোও।

আন্তর্জাতিক উইন্ডোর অনেক ম্যাচই এখনও বাকি। এসব ম্যাচ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত র‍্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা। নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে ভালো করলে শীর্ষস্থানে আবারও ফিরতে পারবে আর্জেন্টিনা।

Exit mobile version