অর্পিতার হ্যাটট্রিকে তাইপের সঙ্গে ড্র বাংলাদেশ নারী হকি দলের

অর্পিতার হ্যাটট্রিকে তাইপের সঙ্গে ড্র বাংলাদেশ নারী হকি দলের

অর্পিতার হ্যাটট্রিকে তাইপের সঙ্গে ড্র বাংলাদেশ নারী হকি দলের, ছবি : সংগৃহীত

এশিয়ান গেমস নারী হকি বাছাইয়ে অর্পিতার হ্যাটট্রিকে তাইপের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ম্যাচ শেষ করে অভিষেক হওয়া বাংলাদেশ নারী হকি দল। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় ম্যাচটে খেলে তারা।

বাংলাদেশ নারী হকি দলের অভিষেকেই অর্পিতার হ্যাটট্রিকে তাইপের সঙ্গে দুর্দান্ত সূচনা হয়েছে।  হকি পুরুষ দলের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো। তবে সিনিয়র নারী হকি দল কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। আসলে নারী জাতীয় দলই ছিল না হকিতে।

এশিয়ান গেমসের বাছাই উপলক্ষ্যে হকি ফেডারেশন নারী দল গঠন করেছে। সেই দল বৃহস্পতিবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ম্যাচ ড্র করলেও বাংলাদেশের প্রাপ্তি অর্পিতা পালের ম্যাচসেরা হওয়া। তিনি হ্যাটট্রিক করেছেন এদিন। তাই দেশের হয়ে নারী হকি দলের প্রথম হ্যাটট্রিক করে অর্পিতা ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন।

অবশ্য বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন আইরিন। আট মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলে লিড এনে দেন আইরিন রিয়া। পরের মিনিটেই ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। আবার পরের মিনিটে লিড নেয় বাংলাদেশ, এবার গোলদাতা অধিনায়ক অর্পিতা পাল।

অর্পিতার হ্যাটট্রিকে তাইপের সঙ্গে ড্র

দ্বিতীয় কোয়ার্টারে আবার গোল করেন অর্পিতা পাল। বাংলাদেশ দুই গোলে এগিয়ে থেকে আবার খেলায় পিছিয়ে পড়ে। চাইনিজ তাইপে দ্রুত সময়ের মধ্যে চার গোল করলে স্কোরলাইন দাড়ায় ৫-৩।

দুই গোল পিছিয়ে থেকে বাংলাদেশ নারী হকি দল তৃতীয় কোয়ার্টারে সমতা আনে। অধিনায়ক অর্পিতা হ্যাটট্রিক পূর্ণ করেন, আরেকটি গোল করেন কনা। শেষ কোয়ার্টারে দুই দলের কেউই আর গোল করতে পারেনি। তাই ৫-৫ স্কোরলাইন নিয়েই খেলা শেষ হয়।

হ্যাটট্রিক করায় বাংলাদেশের অধিনায়ক অর্পিতা পাল ম্যাচসেরা হন। প্রথম ম্যাচেই ম্যাচসেরা হওয়ায় বেশ উচ্ছ্বসিত অর্পিতা বলেন, ‘এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। জয়ের চেষ্টা করেছি, ড্র হয়েছে। ম্যাচ সেরা হওয়ায় ভালো লাগছে।’

নারী এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্টে এবার আট দল অংশগ্রহণ করছে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালের পাশাপাশি চার দল সেপ্টেম্বরে এশিয়ান গেমসে অংশগ্রহণও নিশ্চিত করবে।

আগামীকাল উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের পরবর্তী ম্যাচ। এশিয়ান গেমসের মূল আসরে খেলতে হলে আগামীকাল উজবেকিস্তানকে হারাতে হবে বাংলাদশ দলের। সেজন্য অবশ্য প্রথম ম্যাচেই যথেষ্ট অনুপ্রেরণা পেয়েছে তারা।

Exit mobile version