ম্যানসিটির ড্রয়ে আর্সেনালের শিরোপা স্বপ্ন উজ্জ্বল

ম্যানসিটির ড্রয়ে আর্সেনালের শিরোপা স্বপ্ন উজ্জ্বল

ম্যানসিটির ড্রয়ে আর্সেনালের শিরোপা স্বপ্ন উজ্জ্বল, ছবি : সংগৃহীত

আরও নাটকীয়তা,  ম্যানসিটির ড্রয়ে আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়েছে। আজ এভারটনের সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করেছে ৩-৩ গোলে। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ মুহূর্তে এসে আবারও জমে উঠেছে শিরোপা লড়াই। যদিও ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট পাওয়া গানাররা পরিষ্কার ব্যবধানেই এগিয়ে। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সিটিজেনরা।

ম্যানসিটির এই ড্রয়ে আর্সেনালের শিরোপা জেতা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরের তিন ম্যাচের কোনোটিতে না হারলে কিংবা ড্র না করলে নির্বিঘ্নে চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। অথচ পয়েন্টে এবং গোল পার্থক্যে তাদের ছুঁয়ে ফেলেছিল ম্যানসিটি। শীর্ষেও উঠে যায় বেশি গোল করার সুবাদে।

সেক্ষেত্রে বাকি ম্যাচগুলোয় জিতলেই সিটিজেনরা শিরোপাও ছুঁয়ে ফেলত। কিন্তু মাঝের দুটি ম্যাচে টানা জয় তুলে নিয়েছে মিকেল আরতেতার দল আর্সেনাল। ফলে দুই ম্যাচ বেশি খেলে ছয় পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি গোলের দিক থেকেও এগিয়ে গেছে তারা।

এ কারণে আজ এভারটনের বিপক্ষে পেপ গার্দিওলার শিষ্যরা কী করে সেদিকে নজর ছিল আর্সেনাল ক্লাব ও তাদের সমর্থকসহ ফুটবলপ্রেমীদের। কিন্তু লিভারপুলের মাঠে গিয়ে এভারটনের সঙ্গে পেরে ওঠেনি তারা। বরং পরাজয় এড়িয়েছে গার্দিওলার দল।

ম্যাচের প্রায় পুরোটা সময়ই দাপট দেখিয়েছে ম্যানসিটি। বল দখলে রেখেছে তারা ৭৫ ভাগ সময়। এমনকি ১৬টি শট নিয়েছে তারা গোল করার জন্য, যদিও লক্ষ্যে গেছে শটগুলোর মাত্র চারটি। সেখান থেকে ৩টি গোল পেয়েছে তারা।

অন্যদিকে, এভারটন মাত্র ২৫ ভাগ সময় বল পেয়েই কাজে লাগিয়েছে। ৬টি শট তারা গোলমুখে করে লক্ষ্যভেদ করেছে তিনবার। অথচ ৪৩ মিনিটে জেরেমি ডোকুর গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে সিটিজেনরা।

ব্যারির জোড়া গোলে হারের মুখে পড়ে ম্যানসিটি, ছবি : সংগৃহীত

দ্বিতীয়ার্ধে হয়েছে ৫টি গোল যার তিনটিই করেছে এভারটন। ৬৮ মিনিটে থিয়ের্নো ব্যারির গোলে সমতায় ফেরে তারা। এরপর ৭৩ মিনিটে জেক ও’ব্রায়েন গোল করে এগিয়ে দেন এভারটনকে। সেই লিড ৩-১ করেছেন থিয়েমো ৮১ মিনিটে আরেকবার জালে বল জড়িয়ে।

ম্যানসিটির ড্রয়ে আর্সেনালের লাভ

আর্লি হালান্ড ৮৩ মিনিটে গোল করে ব্যবধান কমিয়েছেন। নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে যাওয়া সিটিজেনদের পূর্ণ পয়েন্ট খোয়ানো থেকে বাঁচিয়েছেন ডোকু আরেকটি গোল করে। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে যোগ করা সময়ে তিনি আরেকটি গোল করে সমতা ফেরান।

ম্যানসিটি পরাজয় এড়িয়েছে, ছবি : সংগৃহীত

অস্বস্তিকর এই ড্রয়ে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়ল ম্যানসিটি। কারণ, মাত্র একটি ম্যাচ বেশি খেলে আর্সেনাল পাঁচ পয়েন্টে এগিয়ে। আর্সেনালের ৩টি আর ম্যানসিটির ৪টি ম্যাচ বাকি। দুই দলই সব ম্যাচ জিতে গেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে গানাররা।

নিজেদের দোষেই শিরোপা জেতার সুযোগ হারাতে চলেছে ম্যানসিটি। এবার লিগে মাঝারি সারির দল এভারটনের বিপক্ষে জিততে না পারার খেসারত তাদের দিতে হবে হয়তো শিরোপা না জিতেই।  

Exit mobile version