অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়াই করেই হেরেছে বাংলাদেশ। শুক্রবার অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৯ রান তোলে বাংলাদেশ। ফলে ৭ রানে হেরে এক ম্যাচ হারে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারল টাইগাররা।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ঝড় তুলে দ্রতই তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৪৪ রানের মধ্যে বিদায় নেন জশ ইংলিশ ১১,কপাল কনোলি ১ ও মিচেল মার্শ ২০ রান। কিন্তু এরপর ম্যাট রেনশ ও টিম ডেভিড ব্যাটিংয়ে ঝড় তোলেন।
ব্যাটিংয়ে তান্ডব চালিয়ে ২৯ বলে ফিফটি তুলে নেন রেনশ। এরপর টিম ডেভিড ৪৫ রান করে বিদায় নেন দলীয় ১৪১ রানের মাথায়। তবে উইকেটের অন্যপ্রান্তে থাকা রেনশের ঝড় থামাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া।
ম্যাট রেনশ ৫২ বলে চার বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জোয়েল ডেভিস অপরাজিত ১৩ রান করেন। বল হাতে বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া গফফার, মোস্তাফিজ , নাহিদ রানা ও রিশাদ নেন একটি করে উইকেট।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। দুই প্রান্ত থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তামিম। ম্যাট রেনশোকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ৩০ রান করেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি।
তবে তিনে নেমে দ্রুতই ফেরেন সৌম্য সরকার। এই টপ অর্ডার ব্যাটার ৯ বলে করেন ১৫ রান। তবে পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে আবারো দারুণ জুটি গড়েন সাইফ। ২২ বলে ৩৬ রান করে ইমন ফিরলে পথ হারায় বাংলাদেশ। পরের ওভারেই ফেরেন ৪২ রান করা সাইফও।
লোয়ার মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ শামিম হোসাইন-আব্দুক গাফফার সাকলাইনরা। তাতে আর সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। শেষদিকে তাওহিদ হৃদয় চেষ্টা করেছেন। তার ৩৫ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৯৬/৫
বাংলাদেশ ২০ ওভারে ১৮৯/৬
অস্ট্রেলিয়া ৭ রানে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











