বোলোনিয়াকে বিধ্বস্ত করে সেমিফাইনালে অ্যাস্টন ভিলা

ইউরোপা লিগ

বোলোনিয়ার বিপক্ষে গোলের পর অ্যাস্টন ভিলার খেলোয়াড়দের উল্লাস

বোলোনিয়াকে বিধ্বস্ত করে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। বৃহষ্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছে। নিজেদের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধে ইংলিশ ক্লাবটি ৩-০ গোলে এগিয়ে ছিল।

অ্যাওয়েতে অনুষ্ঠিত প্রথম লেগের খেলায় বোলোনিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল অ্যাস্টন ভিলা। এর ফলে ৭-১ গোলের ব্যবধান নিয়ে শেষ চারে পৌঁছেছে ইংলিশ ক্লাবটি।

এবার সেমিফাইনালে ওঠার মাঝ দিয়ে উনাই ইমেরি গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বার সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখাল। ফাইনালে ওঠার লড়াইয়ে অ্যাস্টন ভিলা স্বদেশি ক্লাব নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে। অ্যাস্টন ভিলার কোচ উনাই ইমেরির একটা প্রিয় টুর্নামেন্ট এই ইউরোপা লিগ। এরই মধ্যে চারবার তিনি এই শিরোপা জয় করেছেন। এখন অপেক্ষা পঞ্চম শিরোপার।

৯০ মিনিটের খেলায় হলেও বিরতির আগেই অ্যাস্টন ভিলা সেমিফাইনালে খেলাটা নিশ্চিত করে ফেলে। প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকা দলটি বিরতির আগেই ব্যবধান ৩-০ করে নেয়। ওলি ওয়াটকিন্স, ইমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স গোল করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার একেবারে অন্তিম সময়ে স্কোরশিটে নাম লেখান ইজরি কনসা।

পোর্তোকে হারিয়ে সেমিতে নটিংহাম

এদিকে টানটান উত্তেজনার ম্যাচে এফসি পোর্তোকে হারিয়ে নটিংহাম ফরেস্ট সেমিফাইনালে পৌঁছেছে। নিজেদের মাঠের খেলায় তারা ১-০ গোলে জয় পেয়েছে। প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ২-১ গোল গড়ে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছেছে নটিংহাম ফরেস্ট।

পোর্তোর বিপক্ষে গোলের পর নটিংহাম ফরেস্টের খেলোয়াড়রা

এবার সেমিফাইনালে পৌঁছানোর মাঝ দিয়ে ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছে।

ফ্রেইবার্গ ও ব্রাহা শেষ চারে

ইউরোপা লিগের অন্য দুই কোয়ার্টার ফাইনালের বাধা পার হয়ে সেমিতে পৌঁছেছে এসসি ফ্রেইবার্গ ও ব্রাহা। বৃহষ্পতিবার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে জার্মান ক্লাব ফ্রেইবার্গ ৩-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এ জয়ের ফলে ৬-১ গোল গড় নিয়ে সেমিতে পা রেখেছে ফ্রেইবার্গ। অন্যদিকে পর্তুগীজ ক্লাব ব্রাহা বৃহষ্পতিবার অ্যাওয়েতে অনুষ্ঠিত খেলায় ৪-২ গোলে জয় পেয়েছে। প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে ৫-৩ গোলের জয় নিয়ে ব্রাগা ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে গেল।

৩০ এপ্রিল সেমিফাইনাল

সেমিফাইনালে ব্রাহার প্রতিপক্ষ ফ্রেইবার্গ। আর অ্যাস্টন ভিলা খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে। আগামী ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের খেলা ৭ মে। ২০ মে ফাইনাল।

Exit mobile version