প্যারাগুয়ের মুখোমুখি অস্ট্রেলিয়া । বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে নকআউটের সমীকরণ জমে উঠেছে শেষ রাউন্ডে। সেই লড়াইয়ে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সান ফ্রান্সিসকোতে মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। দুই দলের সামনেই একটাই লক্ষ্য, জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করা।
গ্রুপ পর্বে দুই দলই তুরস্ককে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছে এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে। ফলে সমান পয়েন্ট নিয়ে নকআউটের লড়াইয়ে টিকে আছে দুদলই। ড্র হলেও সুযোগ পুরোপুরি শেষ হবে না, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তুলনামূলক বেশি চাপে থাকবে প্যারাগুয়ে। তাই আক্রমণাত্মক ফুটবল খেলতেই হবে গুস্তাভো আলফারোর দলকে।
বিশ্বকাপ ইতিহাসে প্যারাগুয়ের অভিজ্ঞতা তুলনামূলক সমৃদ্ধ। গত ৪০ বছরে এটি তাদের ষষ্ঠ বিশ্বকাপ এবং শেষ পাঁচ আসরের চারটিতে খেলেছে নকআউট পর্বে। ২০১০ সালে পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালেও। অন্যদিকে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত মাত্র দুইবার নকআউট খেলেছে। ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের পার্থক্য খুব বেশি নয়, অস্ট্রেলিয়া ২৬ নম্বরে, প্যারাগুয়ে ৩৭ নম্বরে।
তবে প্যারাগুয়ের বড় দুশ্চিন্তা আক্রমণভাগে। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার মিগুয়েল আলমিরন তুরস্ক ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না। ম্যাচের আগে কোচ আলফারো বলেছেন, দলের লক্ষ্য শুধু জয় নয়, দেশের ফুটবলপ্রেমী তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠা।
অন্যদিকে অস্ট্রেলিয়া পুরো টুর্নামেন্টেই রক্ষণভাগের শৃঙ্খলা আর দ্রুত ট্রানজিশনে নিজেদের কার্যকারিতা দেখিয়েছে। বিশেষ করে তরুণ নেস্টরি ইরানকুন্ডাকে ঘিরে আলোচনা চলছে বেশি। তুরস্কের বিপক্ষে গোল করা এই ফরোয়ার্ড একাদশে থাকবেন কিনা, সেটি এখনও নিশ্চিত করেননি কোচ।
দুই দলের শক্তিমত্তা কাছাকাছি হওয়ায় ম্যাচটি হতে যাচ্ছে গ্রুপ পর্বের অন্যতম জমজমাট লড়াই। যার জয়ী দলই নকআউটের টিকিট হাতে পাবে সবচেয়ে বড় স্বস্তি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















