ফর্মের তুঙ্গে থাকা বাবর খেলবেন না মিরপুর টেস্ট। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগের রাতে এই দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান দল। বাঁ হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেছেন নির্ভরযোগ্য ব্যাটার বাবর আজম। আজ মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই সিরিজের প্রথম ম্যাচ।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাবর খেলবেন না সে বিষয়টি জানানো হয়েছে। সম্প্রতিই শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে থেকে পেশোয়ার জালমিকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও তাকে নিয়ে আলোচনা চলছে।
দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফর্ম জাতীয় দলেও ধরে রাখতে পারেন কি না, তা নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-সমর্থকদের মনে। কিন্তু আগামীকাল (শুক্রবার) মিরপুরে প্রথম টেস্ট শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে এলো দুঃসংবাদ।
বাবর খেলবেন না
ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে আজ থেকে মাঠে গড়াতে যাওয়া প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর। বাঁ হাঁটুর ইনজুরিতে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না পাকিস্তানের ব্যাটিং অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটারকে। দলের মেডিক্যাল প্যানেল বাবরের বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। যথাসময়ে আরও তথ্য জানানো হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাঁ হাঁটুর ইনজুরি কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না বাবর।’ পিএসএলের সবশেষ আসরে ১১ ইনিংসে ৫৮৮ রান করে দারুণ ফর্মে থাকা এই ব্যাটারকে না পাওয়া নিঃসন্দেহে পাকিস্তানের জন্য বিরাট ধাক্কা।
বাবরের শূন্যতা পূরণে সম্ভবত কোনো নতুন মুখকে আনা হবে একাদশে। টপ অর্ডারে তার জায়গা নেওয়ার দৌড়ে আছেন আজান আওয়াইজ ও আব্দুল্লাহ ফজল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হাজির হন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ।
বাবরের রানে ফেরায় স্বস্তি প্রকাশ করে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘বাবর পাকিস্তানে জন্ম নেওয়া সেরা ব্যাটারদের একজন। তাকে রানে দেখতে পাওয়া সবসময় দারুণ ব্যাপার। রান পেলে আত্মবিশ্বাসও থাকে। সে ফর্মে আছে, রান পাচ্ছে, এটা দারুণ ব্যাপার। আশা করি টেস্টেও পিএসএলের মতো রান পাবে।’
কিন্তু কয়েক ঘণ্টা পরই শুনতে হলো দুঃসংবাদ। বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলেছেন বাবর। আট ইনিংস ব্যাট করে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৩.৭১ গড়ে ৩০৬ রান। তবে বাংলাদেশের মাটিতে ৩ ইনিংসে মাত্র ৯৯ রান করেছেন একটি অর্ধশতকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















