১০২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

১০২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

বৃষ্টি ভেজা মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। শনিবার মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারের খেলায় ১৪.২ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকরা। মিরপুরে বৃষ্টি থামার পর বিকেল ৪টা ৩০ মিনিটে ১৭ ওভারের খেলা শুরু হয়।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পর দলীয় ৩৫ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে ৬.৪ ওভারে দলীয় ৫০ রানের মাথায় বৃষ্টি হানায় খেলা বন্ধ হয়ে যায়। তবে বৃষ্টির পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় লিটনরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহীদ হৃদয়। এছাড়া অধিনায়ক লিটনের ব্যাট থেকে আসে ২৬ রান।

লিটন-হৃদয় ছাড়া আর কেউ বৃষ্টির পর নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। শামীম হোসেন ৩, মাহেদী হাসান ৭, সাইফ উদ্দিন শূন্য,রিশাদ হোসেন ৫ শরিফুল ইসলাম ২ ও রিপন শূন্য রানে বিদায় নেন।

এর আগে দুপুর ২টা ৩৭ মিনিটে বৃষ্টি হানায় দেয়। মিরপুর শেরেবাংলায় সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দেখেশুনে ইনিংস শুরু করলেও হঠাৎ ছন্দ পতন। দলীয় ৩৫রানে ৩ উইকেট হারায় তারা। আপাতত দলকে চাপমুক্ত করার চেষ্টা করছেন লিটন ও হৃদয়।

দারুণ শুরুর পর ১১ বলে ২ চারের মারে ১৬ রান করে জেইডন লেনক্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। এরপর ১০ বলে মাত্র ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ হাসান। এরপর ক্রিজে নেমে প্রথম বলেই আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। তাকেও শিকার করেন স্মিথ।

এর আগে চট্টগ্রামে  সিরিজের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তাই সিরিজ জিততে তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

অন্যদিকে সমতায় সিরিজ শেষের লক্ষ্য কিউইদের। এ ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লাল সবুজরা। তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দিয়ে ফেরানো হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কিউইরা। ম্যাথিউ ফিশার ও বেন লিস্টারকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হয়েছে  জেইডন লেনক্স ও বেন সিয়ার্সকে।

Exit mobile version