চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বাংলাদেশ । চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৮৬ রানে এবং দ্বিতীয়টি বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ওয়ানডে ফরম্যাটে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা। শ্বাসরুদ্ধকর তৃতীয় ও শেষ ম্যাচ ১ উইকেটে হেরে যাওয়ায়, অসিদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
পেস আক্রমণে আত্মবিশ্বাসী লিটন
এছাড়া অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও আছে টাইগারদের। ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে পরিসংখ্যানের দিক দিয়ে পিছিয়ে টাইগাররা। সব মিলে টি-টোয়েন্টিতে অসিদের বিপক্ষে এখন পর্যন্ত ১১বারের দেখায় ৪বার জয় ও ৭বার হেরেছে টাইগাররা। ব্যাটিং নিয়ে উদ্বেগ থাকলেও দলের পেস অ্যাটাক নিয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
তিনি বলেন,
আমাদের খুবই ভালো পেস বোলিং অ্যাটাক আছে। সেরা একাদশে যে কেউ সুযোগ পেতে পারে। পেসারদের মধ্যে খুবই ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যা বাংলাদেশ দলের জন্য ভালো। এতে বেঞ্চ শক্তিশালী হচ্ছে।
বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারলেও, শেষ ম্যাচের জয়ে হোয়াইটওয়াশ এড়াতে পারে অস্ট্রেলিয়া। যা টি-টোয়েন্টি সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাস দেবে অসিদের। এছাড়াও নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ফেরায় উজ্জীবিত অস্ট্রেলিয়া।
গোড়ালির চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মার্শ। ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ। ব্যক্তিগত কারনে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নেন ব্যাটার ট্রাভিস হেড।
তার জায়গায় প্রথমবারের মত অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার নিখিল চৌধুরি। ১৯৬৪ সালের পর প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আছে নিখিলের।
জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে আব্দুল গাফফারের। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ মেলেনি তাঁর। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টির দলে থাকা এই পেস বোলিং অলরাউন্ডার ওভারপ্রতি ৬.৬৬ গড়ে রান দিয়ে ২৫ ম্যাচ খেলে ২৪ উইকেট পেয়েছেন। একাদশে আছেন সৌম্য, লিটনের অনুপুস্থিতিতে উইকেটকিপিং করবেন পারভেজ হোসেন।
দেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে নিখিল চৌধুরি ও জোয়েল ডেভিসের। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩























