উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ২০২৫-২০২৭

উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা । ৫ বছর পর টেস্ট দলে ফিরে ম্যাচ না খেলেই বাদ সৌম্য, নেই তৃতীয় ওপেনার। তবে তার বাদ পড়ার পেছনে ফর্মের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ঘরোয়া ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার বিষয়টি। তাকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলিয়ে প্রস্তুতির মধ্যে রাখতে চায় নির্বাচক কমিটি তাই ২ জন ওপেনার নিয়েই উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন ‘টেস্টে আমাদের নিয়মিত ওপেনিং জুটিই হয়তো খেলবে। সে ক্ষেত্রে একাদশে সৌম্যর খেলার সম্ভাবনা বেশ কম ছিল। আমরা চেয়েছি, সে স্কোয়াডে বসে না থেকে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। যে কারণে আমরা দলে বাড়তি কোনো তৃতীয় ওপেনারও রাখিনি, যেন সবাই প্রথম শ্রেণির ম্যাচ খেলে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে।’

আবার পেসার খালেদ আহমেদকেও টেস্ট স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তাসকিন আহমেদ দলে ফেরায় ৪ পেসার নিয়েই থাকতে চাচ্ছেন নির্বাচক। খালেদ স্কোয়াডে থাকলে তারও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, তাই তাকেও ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিতে চান তারা।

উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
পেসার খালেদ আহমেদ

হাবিবুল বাশার বলেন, ‘আমাদের মূল ৩ পেসারের সঙ্গে তাসকিন আহমেদ ফিরেছে। স্কোয়াডে ৪ জন পেসার যথেষ্ট হওয়ায় খালেদের এই মুহূর্তে সুযোগ হয়নি। আমরা চেয়েছি, যারা একাদশে সুযোগ পাবে না, তারা যেন প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত রাখে।’ দক্ষিণ আফ্রিকা সফরসহ সামনের সিরিজ গুলোতে প্রয়োজন অনুযায়ী ক্রিকেটারদের দলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দু-দেশের মধ্যে ১ম টেস্ট ২৮ অক্টোবর মিরপুরে এবং দ্বিতীয় টেস্ট সিলেটে অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের বাংলাদেশ স্কোয়াডঃ

তানজিদ তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসাইন (অধিনায়ক) মুশফিকুর রহীম, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদি মিরাজ (সহ অধিনায়ক), জাকের আলী, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।  

spot_imgspot_img
spot_img

Related Articles